hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০৭

হযরত আলী (রা)-কে সান্ত্বনা দান

হযরত আলী (রা) ইয়ামন থেকে আগমন করে হজ্জে শরীক হয়েছিলেন। তার সঙ্গীরা তার সম্পর্কে হযরত নবী করীম (সাঃ)-এর নিকট কিছু অভিযোগ করেছিল, যা ইয়ামনবাসীর কিছু ভুল বোঝাবুঝির দরুন সৃষ্টি হয়েছিল। তিনি এই অভিযোগ শুনে গাদীরে খুম নামক স্থানে এক বক্তৃতা দিলেন এবং হযরত আলী (রা)-এর প্রশংসা করলেন। বক্তৃতায় তিনি বললেন, যে আমার বন্ধু, সে আলীর বন্ধু। যে আলীর শত্রু, সে আমার শত্রু। হযরত উমর (রা) তার এই বক্তৃতার পর হযরত আলী (রা)-কে মুবারকবাদ দিলেন এবং বললেন, আজ থেকে আপনি আমার বিশিষ্ট বন্ধু। মদীনা মুনাওয়ারায় ফিরে আসার পর হযরত নবী করীম (সাঃ)-এর পুত্র ইবরাহীম ইনতিকাল করেন।