hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩০

ফারূকী আমলে বিজিত দেশসমূহ

হযরত ফারূকে আযম (রা)-এর খিলাফত আমলে যে সমস্ত দেশ, প্রদেশ ও অঞ্চল বিজিত হয়, সেগুলোর মধ্যে পারস্য, ইরাক, জাযীরাহ, খুরাসান, বেলুচিস্তান, সিরিয়া, ফিলিস্তীন, মিসর, আর্মেনিয়া প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। হযরত ফারূকে আযম (রা)-এর দশ বছরের খিলাফত আমলে যে বিজয় অর্জিত হয় তা ছিল অস্বাভাবিক ও অবিশ্বাস্য। হযরত ফারূকে আযম (রা) হি. ২২ সনে ইসলামী রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন। আর সেগুলো হলো মক্কা মুকাররমাহ, মদীনা মুনাওয়ারাহ, সিরিয়া, জাযীরা, বসরা, কূফা, মিসর, ফিলিস্তীন, খুরাসান, আযারবায়জান ও পারস্য। এগুলোর মধ্যে কোন কোন প্রদেশের আয়তন ছিল দু’টি প্রদেশের সমান। কোন কোন প্রদেশের আবার দু’দুটি কেন্দ্র ছিল এবং প্রত্যেকটি কেন্দ্রে পৃথক পৃথক কর্মকর্তা ও কর্মচারী ছিলেন। প্রত্যেক প্রদেশের, একজন ওয়ালী বা কর্মকর্তা, একজন কাতিব (সচিব) বা মীর মুনশী, একজন সেনানায়ক, একজন সাহিবুল খারাজ বা কালেক্টর, একজন পুলিশ অফিসার, একজন ট্রেজারী অফিসার এবং একজন বিচারক অবশ্যই থাকতেন। ফারূকী খিলাফত নিয়ে আলোচনা-পর্যালোচনার পূর্বে আমরা তাঁর শাহাদত (মৃত্যুবরণ) সম্পর্কে কিঞ্চিত আলোচনা করছি।