hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২৪

হাস্য-কৌতুক

হযরত নবী করীম (সাঃ) কখনো কখনো হাস্য-কৌতুকও করতেন। যেমন একবার তিনি কাউকে একটি উট দেয়ার ওয়াদা করেন। সে উট নিতে আসলে তিনি বললেন, আমি তোমাকে একটি উটনীর বাচ্চা দেবো। একথা শুনে ঐ ব্যক্তি বললো আমি উটনীর বাচ্চা দিয়ে কি করবো? তিনি বললেন, উট যদি উটনীর বাচ্চা না হয়, তবে কার বাচ্চা? তিনি কৌতুক করে উটকে উটনীর বাচ্চা বলেছিলেন। ঐ ব্যক্তি বুঝেছিল, সম্ভবত তিনি কমবয়সী ছোট বাচ্চা দিতে আদেশ দিয়েছেন। তিনি হাস্য-কৌতুক করতেন বটে, কিন্তু হাস্য-কৌতুকের মধ্যে সত্য ও বাস্তব ছাড়া তাঁর মুখ থেকে অবাস্তব বা মিথ্যা কথা বের হতো না। তিনি লোকদেরকে খেলাধুলা বা নির্দোষ আনন্দফুর্তি করতেও নিষেধ করতেন না।