hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩২

খিলাফত ও পীর-মুরীদী

কেউ কেউ মনে করেন, সূরা নূরের খিলাফত দান সংক্রান্ত আয়াতে যে খিলাফতের ওয়াদা আল্লাহ তা‘আলা করেছেন, তার অর্থ হচ্ছে পীর-মুরীদীর সিলসিলা। আমার মতে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। পীরও তার মুরীদদের শাসক। কিন্তু এই শাসন ও খিলাফতের ফরমান জারির মধ্যে আসমান-যমীন তফাৎ। কোন পীরকে পৃথিবীর শাসক ও পৃথিবীর বাদশাহ কখনো বলা যেতে পারে না। কুরআনুল করীম খলীফার অর্থ বোঝানোর জন্য হযরত আদম (আ) ও হযরত দাউদ (আ)-এর নাম উচ্চারণ করে এবং তাদের দৃষ্টান্ত বর্ণনা করে এ ব্যাপারে কোন সন্দেহের সুযোগই অবশিষ্ট রাখেনি। আমাদেরকে সর্বাবস্থায় কুরআনুল করীমের পরিভাষাই গ্রহণ করতে হবে। কুরআনুল করীম তার শব্দের অর্থ সে নিজেই বলে দেয়।