hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

ইতিহাস ও বংশ কৌলীন্য

ইতিহাসে যেহেতু সৎলোকদের সততার কথা এবং অসৎলোকদের অনাচারের কথা লেখা হয়, তাই কোন নীচ বংশজাত লোকদের কাছে ইতিহাস খুব একটা প্রিয়বস্তু হতে পারে না। পক্ষান্তরে সম্ভ্রান্ত লোকেরা তাদের পিতৃপুরুষের গৌরবজনক কীর্তিগুলোকে স্মরণ করে থাকে এবং নিজেদের কৌলিন্য বজার রাখার জন্যে তারা এগুলো অনুসরণের প্রয়োজনীয়তা অনুভব করে। ইতর জাতির কাল-পরিক্রমায় নিজেদের পূর্বপুরুষদের গৌরবজনক কীর্তিগুলোও বিস্মৃত হয়ে যায়। যে জাতি বা সম্প্রদায়ের লোকদের পিতৃপুরুষরা ধর্মপরায়ণতা, শৌর্যবীর্য, জ্ঞান-গরিমা এবং প্রভাব-প্রতিপত্তিতে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন তাদের অধঃস্তন পুরুষরা তা কখনো বিস্মৃত হতে পারে না। তাদের পূর্বপুরুষদের এসব গৌরবজনক কীর্তির কথা বারবার স্মরণ করিয়ে করিয়ে তাদের মধ্যে আত্মমর্যাদাবোধ জাগিয়ে তোলা যেতে পারে। কিন্তু ইতর সম্প্রদায়ের মধ্যে তা হবার জো নেই। এজন্যেই ইতিহাসের রসবোধ সাধারণত কুলীন সম্ভ্রান্ত বংশজাত লোকদের মধ্যেই পরিদৃষ্ট হয়। কোন নীচ বংশজাত লোক, নাস্তিক অথবা কাপুরুষতার জন্য কুখ্যাত ব্যক্তি এ যাবত প্রথম শ্রেণীর ঐতিহাসিক বা ঐতিহাসিকদের নেতা হতে পারেনি।