hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪২

বিভিন্ন রাজ্যের গভর্নর বা কর্মকর্তা

হযরত উসমান গনী (রা) যখন খলীফা নির্বাচিত হন, তখন ইসলামী রাষ্ট্রের বিভিন্ন প্রদেশে ও রাজ্যে হযরত ফারূকে আযম (রা) কর্তৃক নিয়োগকৃত যেসব প্রশাসক বা কর্মকর্তা কার্যরত ছিলেন।

প্রদেশ বা রাজ্যের নাম <> নিয়োগকৃত প্রশাসক বা কর্মকর্তার নাম

১. মক্কা মুকাররমা > হযরত নাফি’ ইব্‌ন আবদুল্লাহ হারাছ (রা)

২. তায়িফ > হযরত সুফিয়ান ইব্‌ন আবদুল্লাহ্ সাকাবী (রা)

৩. ইয়ামন > হযরত ইয়ালা ইব্‌ন উমাইয়া (রা)

৪. আম্মান > হযরত হুযায়ফা ইব্‌ন মুহসিন (রা)

৫. দামিশক > হযরত মুআবিয়া ইব্‌ন আবূ সুফিয়ান (রা)

৬. মিসর > হযরত আমর ইব্‌ন ‘আস (রা)

৭. হিম্‌স > হযরত উমর ইব্‌ন সাআদ (রা)

৮. উর্দূন (জর্দান) > হযরত উমর ইব্‌ন উতবা (রা)

৯. বসরা > হযরত আবূ মূসা আশআরী (রা)

১০. কূফা > হযরত মুগীরা ইব্‌ন শু‘বা (রা)

১১. বাহ্‌রায়ন >হযরত উসমান ইব্‌ন আবুল ‘আস (রা)

কর্মকর্তাগণের পদচ্যুতি ও নিযুক্তি সম্পর্কে হযরত উসমান গনী (রা) সর্বপ্রথম যে হুকুম জারি করেন, তা ছিল এই যে, তিনি হযরত মুগীরা ইব্‌ন শু‘বা (রা)-কে কূফার গভর্নর পদ থেকে অপসারণ করে মদীনা তাইয়িবাতে ডেকে পাঠান এবং তার জায়গায় হযরত সা‘দ ইব্‌ন আবূ ওয়াক্কাস (রা)-কে কূফার গভর্নর নিয়োগ করেন। জনগণ এ নিযুক্তি ও পদচ্যুতির কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, হযরত মুগীরা (রা)-কে কোন ত্রুটির কারণে পদচ্যুত করা হয়নি, বরং হযরত ফারূকে আযম (রা)-এর ওসীয়ত অনুযায়ী এ ব্যবস্থা অবলম্বন করা হয়েছে। তিনি ইনতিকালের পূর্বে তার এ অন্তিম ইচ্ছার কথা আমার কাছে ব্যক্ত করেছিলেন।