hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৫

শিকার

জাহিলিয়াত যুগের আরবরা ছিলো অত্যন্ত শিকার প্রিয়। এজন্যে আরবী ভাষায় শিকারের অনেক প্রতিশব্দ পাওয়া যায়। যে শিকার ডান দিক থেকে এসে বাম দিকে চলে যেতো তাকে বলা হতো সালিখ; আবার যে শিকার বাম দিক থেকে এসে ডান দিকে চলে যেতো তাকে বারিহ বলা হতো। যে শিকার সম্মুখ দিক থেকে আসে তাকে নাতিহ্ আবার যে শিকার পিছন দিক থেকে আসে তাকে ‘কাঈদ’ বলা হত। শিকারের জন্য শিকারী যেখানে ওঁৎ পেতে থাকে তাকে কুরাহ বলা হতো। আবার বাঘ শিকারের জন্যে যে গর্ত খনন করা হতো তাকে বলা হতো যাবিয়া। শিকার জন্তু লক্ষ্য করে পেটের উপর ভর দিয়ে মাটি কামড়ে এগিয়ে যাওয়াকে তালবুদ এবং শিকারীর ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসাকে আখদাক বলা হতো। তারা যা-ই শিকার করতো তা-ই নির্বিচারে খেয়ে নিত। হালাল হারামের কোন বাছ-বিচার করতো না। ইসলাম হারাম-হালালের শর্ত আরোপ করে এবং শিকারের মধ্যে নিয়ম-কানুন প্রবর্তন করে।