hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২৩

মধ্যপন্থা

হযরত আয়িশা (রা) বলেন, হযরত নবী করীম (সাঃ) যদি কারো কোন অপছন্দনীয় কথা জানতে পারতেন, তবে তিনি তার নাম নিয়ে বিশেষভাবে কিছু বলতেন না বরং এভাবে বলতেন সেই ব্যক্তি কেমন লোক, যে এরূপ কথা বলে। তিনি বেশীর ভাগ সময়ই নীরব থাকতেন এবং বিনা প্রয়োজনে কথা বলতেন না। তিনি পরিষ্কার এবং স্পষ্ট কথা বলতেন। এত দীর্ঘও নয় যে, তাতে কোন অবান্তর ও অপ্রয়োজনীয় কথা থাকতো। আবার এত সংক্ষিপ্তও নয় যে, কোন কাজের কথা বাদ থেকে যেত কিংবা বুঝে আসতো না। তাঁর চলনভঙ্গিও খুব পরিমিত ছিল। এত ধীরগতিও ছিল না যে, সহযাত্রীদের উপর বোঝা মনে হতো। আবার এত ত্বরিতগতিও ছিলেন না যে, শ্রান্তি ও ক্লান্তি আসতো। মোটকথা, ভারসাম্য ও মধ্যপন্থা তাঁর প্রতিটি কাজ থেকেই পরিস্ফুটিত হতো।