hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৪

জাহিলিয়াতের যুগে আরব ও সমসাময়িক বিশ্ব

উপরে ইসলামের অভ্যুদয় ও নবী করীম (সাঃ)-এর নবুওয়াত লাভের প্রায় এক শ‘ বছর পূর্বে আরবের অধিবাসীদের নৈতিক, সামাজিক ও ধর্মীয় অবস্থার বিবরণ দেয়া হয়েছে। নবী করীম (সাঃ)-এর আগমন পর্যন্ত প্রায় একই অবস্থা বিরাজমান ছিলো। সম্মানিত পাঠকবৃন্দ! একটু চিন্তা করে দেখুন, যাদের মধ্যে নবী করীম (সাঃ) প্রেরিত হলেন আর যারা ছিলো ইসলামের প্রথম সম্বোধিত মানবশ্রেণী, তাদের অবস্থা কত শোচনীয় ছিলো। পরবর্তী পৃষ্ঠাসমূহে রাসূলে আরাবীর শিক্ষাবলী এবং ইসলামের প্রভাবে আরবদের বৈপ্লবিক পরিবর্তনের বিবরণ পাঠ করে তারা সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন যে, নবী করীম (সাঃ)-এর আধ্যাত্মিকতা ও ইসলামের প্রভাব কী বিপুল শক্তির নাম। তাদের এ উপলব্ধি আরো যথার্থ হবে যখন তারা নবী করীম (সাঃ)-এর আবির্ভাবের সমসাময়িক যুগের বিশ্বের প্রতি একটি সামগ্রিক দৃষ্টি বুলিয়ে দেখবেন যে, ইসলাম গোটা বিশ্বের বুকে বিস্তার লাভ করে পৃথিবীর বুকে কী পরিবর্তন সাধন করেছে। তাই আরবদের উল্লিখিত বিবরণ প্রদানের পর জাহিলিয়াতের যুগে আরবদের সমসাময়িক বিশ্বের একটি মোটামুটি চিত্র সংক্ষেপে তুলে ধরা সমীচীন মনে করছি।