hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩৭

চতুর্থ অধ্যায় (খিলাফতে রাশিদার শেষার্ধ) হযরত উসমান গনী (রা) নাম ও বংশ-পরিচয়

তাঁর নাম উসমান ইব্‌ন আফফান ইব্‌ন আবুল ‘আস ইব্‌ন উমাইয়া ইব্‌ন আবদে শামস ইব্‌ন কুসাই ইব্‌ন কিলাব ইব্‌ন মুররাহ ইব্‌ন কা‘ব ইব্‌ন লূওয়াই ইব্‌ন গালিব। আর তার নাম আবূ আমর আবূ আবদুল্লাহ। জাহিলিয়া যুগের পারিবারিক নাম আবূ আমর। মুসলমান হওয়ার পর হযরত রুকাইয়া (রা)-এর গর্ভে তার ছেলে হযরত আবদুল্লাহ (রা)-এর জন্ম হয়। তখন থেকে তিনি হযরত আবূ আবদুল্লাহ (রা) নামে পরিচিত হন। হযরত উসমান (রা)-এর মাতামহী হযরত রাসূলুল্লাহ (সাঃ)-এর পিতা আবদুল্লাহ্ ইব্‌ন আবদুল মুত্তালিবের সহোদরা ছিলেন এবং তারা ছিলেন যমজ ভাইবোন। এদিক দিয়ে হযরত উসমান (রা) ছিলেন হযরত রাসূলুল্লাহ (সাঃ)-এর ফুফাতো বোনের ছেলে।