hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৫

শান্তির মাসসমূহ

বছরে এক বা একাধিক মাস তারা শান্তিকাল বলে নির্ধারিত করে রাখতো যখন যুদ্ধবিগ্রহ করাকে তারা অবৈধ জ্ঞান করতো। এ সময় সমস্ত যুদ্ধ-বিগ্রহ মুলতবি থাকতো। এ অবকাশে বসতো বড় বড় মেলা। অনুষ্ঠিত হতো মুশায়েরা বা কবিসভা। এ সুযোগে ব্যবসা-বাণিজ্যও তারা করে নিতো। এ-ই ছিল সেকালের আরব সমাজের গুণের দিক। এবার মুদ্রার অপর পিঠটাও দেখা যাক।