hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১৮

হুলিয়া মুবারক

হযরত রাসূলে করীম (সাঃ) অতি দীর্ঘকায়ও ছিলেন না, খর্বকায়ও ছিলেন না। কিন্তু তাঁকে অন্য মানুষদের মধ্যে সবচেয়ে উচ্চ মনে হতো। তিনি লাবণ্যময় রক্তিমাভ উজ্জ্বল গম-রং বিশিষ্ট ছিলেন। পবিত্র মস্তক সামান্য বড়, ঘন ও ভরপুর দাড়ি, কেশরাশি কালো ও কিঞ্চিৎ-কুঞ্চিত, চক্ষুদ্বয় গোল ও ডাগর, কৃষ্ণ, উজ্জ্বল। মাথার চুল প্রায়শ কানের নিম্নভাগ পর্যন্ত, কখনো কাঁধ পর্যন্ত এবং কখনো কানের নিম্নভাগ থেকেও উপরে থাকতো। ভ্রূযুগল পরস্পর সম্মিলিত এবং মধ্যস্থলে একটি সরু শিরা ছিল। ক্রোধের সময় তা দৃষ্ট হতো। চক্ষুর শ্বেতাংশে লাল ডোরাও ছিল। মুখমণ্ডল কোমল ও মাংসল ছিল। মাথায় তৈল দিতেন এবং চোখে সুরমা লাগাতেন। দন্ত মুক্তার মতো সাদা ও উজ্জ্বল ছিল। মুচকি হাসি ছাড়া কখনো খিলখিল করে হাসতেন না। তিনি প্রফুল্ল মুখ, মিষ্টভাষী, বাকপটু, সাহসী ও সমস্ত মানবিক গুণসম্পন্ন ছিলেন। তাঁর দু’বাহুমূলের মধ্যস্থলে মুহরে নবুওয়াত ছিল। তিনি তার নিজের কাজ নিজ হাতেই করতেন। কারো প্রার্থনা অগ্রাহ্য করতেন না।