hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৫

ইসলামের প্রথম মাদরাসা-দরস্‌গাহ

এ সময়েই হযরত নবী (সাঃ) সাফা পাহাড়ের পাদদেশে অবস্থিত, আরকাম ইব্‌ন আরকাম (রা)-এর বাড়ীকে ইসলামের দরস্‌গাহ বা শিক্ষাগাররূপে ব্যবহার করতে শুরু করেন। নবদীক্ষিতরা এ বাড়ীতে এসে ইসলামের শিক্ষা দিতেন, তা‘লীম দিতেন। এ বাড়ীতে সর্বদা মুসলমানদের ভিড় লেগেই থাকতো। হযরত মুহাম্মদ (সাঃ) এখানে বসেই সকলকে ইসলামের শিক্ষা দিতেন এবং এখানেই সকলে মিলে একত্রে সালাত আদায় করতেন। নবুওয়াতের ষষ্ঠ বছর পর্যন্ত পুরো তিন বছর এই দারুল-আরকামই ছিলো প্রিয় নবী (সাঃ)-এর অবস্থানস্থল এবং ইসলামের প্রাণকেন্দ্রস্বরূপ। এ তিন বছরে যারাই ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে আদি পর্যায়ের মুসলমানদের মর্যাদা দেয়া হয়ে থাকে। দারুল আরকামে ইসলাম গ্রহণকারীদের তালিকায় হযরত উমর ফারূক (রা)-এর নামই হচ্ছে সর্বশেষ নাম। তার ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের শক্তি বৃদ্ধি পায় এবং তারা দারুল আরকাম থেকে মুক্তাঙ্গনে বেরিয়ে এলেন। কুরায়শরা যখন হযরত রসূল (সাঃ) ও তাঁর দলের মূলোৎপাটনকে একান্তই অপরিহার্য বলে বিবেচনা করলো, তখন তারা নির্যাতনের নতুন নতুন পন্থা অবলম্বন করলো।