hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮৫

কুযাআ যুদ্ধ

এই যুদ্ধের একমাস পর মদীনায় খবর এলো সিরীয় সীমান্তের কাছে কুযাআ সম্প্রদায় মদীনা আক্রমণ করার জন্য সৈন্য সমাবেশ করছে। হযরত নবী করীম (সাঃ) হযরত আমর ইবনুল ‘আস (রা)-কে তিনশ’ মুহাজির ও আনসার সৈন্যের সেনাপতি বানিয়ে সেখানে প্রেরণ করলেন। আমর ইবনুল ‘আস (রা) রাতে সফর ও দিনে গোপন স্থানে অবস্থান করতে করতে পথ চললেন। শত্রুর কাছাকাছি পৌঁছে জানা গেলো যে, শত্রুসৈন্যের সংখ্যা অনেক বেশী। তাই মদীনায় একজন দূত পাঠানো হলো। এখান থেকে হযরত নবী করীম (সাঃ) হযরত আবূ উবায়দা ইবনুল জাররাহ (রা)-কে সাহায্য দিয়ে পাঠালেন। হযরত আবূ উবায়দা (রা) পৌঁছার পর মুসলিম বাহিনী হামলা করলো। শত্রুপক্ষ মুকাবিলা করতে না পেরে ছত্রভঙ্গ হয়ে গেলো। মুসলিম বাহিনী নিরাপদে মদীনায় প্রত্যাবর্তন করলো।

মদীনা থেকে পাঁচ মাইল দূরে সমুদ্র উপকূলের কাছে জুহায়না গোত্র বিদ্রোহ করে মদীনা আক্রমণের প্রস্তুতি নিয়েছে। হযরত নবী করীম (সাঃ) অষ্টম হিজরীতেই একথা জানতে পারলেন। তাই তিনি হযরত আবূ উবায়দা ইবনুল জাররাহ (রা)-কে তিনশ’ মুহাজির ও আনসারের সাথে সেখানে প্রেরণ করলেন। এই বাহিনী কোন মুকাবিলা ও যুদ্ধ ছাড়াই ফিরে আসলো। শত্রুপক্ষ এই অভিযানের কথা শুনেই সন্ত্রস্ত হয়ে পড়লো।