hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৯

বিদ্বেষ ও প্রতিশোধ স্পৃহা

যদি কোন হত্যাকারী বা প্রতিপক্ষের জীবদ্দশায় তাকে বাগে না পাওয়া যেতো, তাহলে তার পুত্র, পৌত্র বা নিকটাত্মীয়কে হত্যা করে তার প্রতিশোধ নেয়া হতো এবং প্রতিশোধ না নেওয়া পর্যন্ত অস্থিরতার অন্ত থাকতো না। শত্রুতার হেতু স্মরণ না থাকলেও শত্রুতা যে আছে তা কিন্তু বিলক্ষণ স্মরণ থাকতো। অনেকে শুধু এজন্যেই নিহত হতো যে, হত্যাকারী গোত্রের সাথে তাদের গোত্রীয় শত্রুতা আছে, কিন্তু সে শত্রুতার হেতু কি তা তারা বলতে পারতো না।