hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭০

দ্বিতীয় সাধারণ ঘোষণার বিষয়বস্তু

সমস্ত প্রশংসা আল্লাহ্ তা‘আলার, যিনি তোমাদের অহমিকা দমন করেছেন। তোমাদের একতা ভেঙ্গে দিয়েছেন। তোমাদের শান-শওকত মিটিয়ে দিয়েছেন। অতএব তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। অথবা আমাদের তত্ত্বাবধানে এসে যিম্মি বনে যাও ও জিযিয়া প্রদান করো। নতুবা আমি তোমাদের উপর এমন জাতিকে লেলিয়ে দেবো, যারা মৃত্যুকে ঠিক তেমনি ভালবাসে যেমনি তোমরা মদ্যপানকে ভালবাস।

এইসব পত্র ও ফরমানের প্রতিক্রিয়া এই হলো যে, ইরানের রাজদরবারে বাদশাহ সম্পর্কে যে বিবাদ চলছিল, তা সহসা মিটে গেলো এবং দরবারের আমীরগণ তৎক্ষণাৎ তাদের একজন বাদশাহ নির্বাচনে একমত হয়ে গেলো, যাতে আরববাসীদের মুকাবিলা সহজেই হতে পারে।