hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৮

দাম্ভিকতা

দম্ভ ও অহংকারের নীচ প্রবৃত্তি জাহিলিয়াতের আরব সমাজে চরমে পৌঁছে ছিল। জাযীমা আবরাশের অহংকারের অবস্থাটি এই যে, সে কাউকে তার মন্ত্রী, উপদেষ্টা বা পারিষদ পর্যন্ত গ্রহণ করেনি। সে বলতো, আকাশের তারকারা হচ্ছে আমার সভাসদ, অন্য কোন সভাসদের আমার প্রয়োজন নেই। বনী মাখযুম গোত্রের লোকেরাও অহংকারের জন্য বিখ্যাত ছিল। অনুরূপভাবে আরও অনেক গোত্রের এ কুখ্যাতি ছিল। তৎকালীন আরবের কোন একটি গোত্রও এ ব্যাধি থেকে মুক্ত ছিল না। তাদের অহংকার ও দাম্ভিকতাই তাদের নবী-রাসূল হিদায়াতকারীদের ওয়ায-নসীহত শ্রবণের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। তারা কোন হিদায়াতকারীর আনুগত্যকে দোষাবহ জ্ঞান করতো।