hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৬

ধর্মীয় অবস্থা

ইসলামের অভ্যুদয়ের পূর্বে আরবদের ধর্মীয় অবস্থা পর্যালোচনা করলে দেখতে পাই যে, কোন কোন গোত্র স্রষ্টার অস্তিত্ব ও পরকালে বিশ্বাসী ছিলো না। তাদের কেউ কেউ স্রষ্টার অস্তিত্ব স্বীকার করলেও পরকালে এবং হিসাব-নিকাশে তারা বিশ্বাস করতো না। মূর্তিপূজক ও নক্ষত্র পূজারীদের সংখ্যা ছিলো প্রচুর। কোন কোন গোত্রের মধ্যে অগ্নি উপাসনারও প্রচলন ছিলো। খানা কা‘বাকে তারা মূর্তিপূজার কেন্দ্র বানিয়ে রেখেছিলো এবং সেখানে তারা তিন শ‘ ষাটটি মূর্তি স্থাপন করে রেখেছিলো। সিরিয়ার দিক থেকে কিছু সংখ্যক ইয়াহূদী এসে আরবে বসবাস করতে থাকে। হযরত মূসা (আ)-এর ইন্তিকালের অব্যবহিত পরেই এরা আরবে এসে বসবাস করতে শুরু করে। বনী কুরায়যা, বনী নযীর, বনী কায়নূকা প্রভৃতি ইয়াহূদী গোত্র ছিল সমধিক প্রসিদ্ধ। কিছু সংখ্যক খ্রিস্টানও আরব দেশে বসবাস করতো। এদের নিবাস ছিল গাস্‌সান ও নাজরানে। বনী খুযায়ার কিছু সংখ্যক লোকও খ্রিস্টধর্মে দীক্ষিত হয়ে গিয়েছিলো।