hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫৯

মুহরার অধিবাসীদের ধর্মত্যাগ

মুহরায় আম্মানের কিছু লোক অবস্থান করছিল। তাছাড়া বনূ আবদুল কায়সও সেখানে বিদ্যমান ছিল। আয্‌দ্ ও বনূ সা‘দ ইত্যাদি গোত্র সেখানে বসবাস করছিল। এরা সবাই মুরতাদ হয়ে রাজত্ব ও নেতৃত্বের প্রশ্নে দুই দলে বিভক্ত হয়ে পরস্পরে দ্বন্দ্ব-কলহে লিপ্ত হয়েছিল। হযরত ইকরামা (রা) মুহরায় পৌঁছে তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। একদল ইসলাম গ্রহণ করলো। অপর দল-যাদের নেতা ছিল মুসীহ—ইসলাম গ্রহণে অস্বীকৃতি ও ইসলাম ত্যাগে অটল থাকতে জিদ ধরলো। হযরত ইকরামা (রা) মুসলিম দলটি সঙ্গে নিয়ে মুরতাদদের উপর আক্রমণ করলেন এবং শোচনীয়ভাবে পরাজিত করে তাদের দলপতিকে হত্যা করলেন। এই বিজয় আশপাশের উপর বিশেষ প্রভাব ফেললো। ফলে আশেপাশের গোত্রগুলো সানন্দে ইসলাম গ্রহণ করলো। হযরত ইকরামা (রা) মালে গনীমতসহ ইসলামী দেশ জয়ের বিশদ কাহিনী লিখে হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর সমীপে প্রেরণ করেন। সেখান থেকে জবাব এলো, ‘তুমি ইয়ামন গমন করে মুহাজির (রা) ইব্‌ন উমাইয়ার বাহিনীতে যোগদান কর।’