hadith book logo

ইসলামের ইতিহাস ১ম খণ্ড

লেখকঃ মাওলানা আকবর শাহ খান নজিববাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩৯

মুবারক আকার-আকৃতি

তিনি মধ্যমাকৃতির এবং ঘন শ্মশ্রুবিশিষ্ট সুশ্রী চেহারার লোক ছিলেন। তবে চেহারায় বসন্তের দাগ ছিল। দাড়িতে মেহেদী রং লাগাতেন। তাঁর হাড় ছিল চওড়া, দেহের গৌর বর্ণের মধ্যে লালিমা ঝিলমিল করত। পায়ের নলি ছিল ভরা ভরা। হাত অপেক্ষাকৃত লম্বা, মাথার চুল কোঁকড়ানো এবং দুই কাঁধের মধ্যে বেশ খানিকটা দূরত্ব ছিল। দাঁতগুলো ছিল খুবই সুন্দর; কানের পার্শ্ববর্তী কেশদাম ছিল নীচের দিকে প্রলম্বিত। আবদুল্লাহ ইব্‌ন হাযম (রা) বলেন, আমি হযরত উসমান (রা)-এর চাইতে অধিক সুন্দর কোন পুরুষ বা স্ত্রীলোক দেখি নি।