hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৪

পর্ব- ১১ : হিজরত

হিজরত শব্দের শাব্দিক অর্থ ত্যাগ করা। পারিভাষিক অর্থে কোন স্থানে বসবাস করে আল্লাহর বিধান পালন করা সম্ভব না হলে ঐ স্থান ছেড়ে অনুকূল স্থানে চলে যাওয়াকে হিজরত বলে। আল্লাহর পৃথিবী সংকীর্ণ নয়। যদি কখনো জাতি ও দেশ প্রেমের দাবী এবং আল্লাহর দাসত্ব ও আনুগত্যের দাবীর মধ্যে সংঘর্ষ বাঁধে, তাহলে সেটিই হবে ঈমানের পরীক্ষার সময়। এমতাবস্থায় যে সত্যিকার মুমিন হবে, সে আল্লাহর ইবাদাত করবে এবং দেশ ও জাতিকে পরিত্যাগ করবে। আর যে মিথ্যা ঈমানের দাবীদার হবে, সে ঈমান পরিত্যাগ করবে এবং দেশ ও জাতিকে আঁকড়ে ধরবে। একজন সত্যিকার ঈমানদার ব্যক্তির কাছে আল্লাহর ইবাদাতই হলো সবচেয়ে প্রিয়। দুনিয়ার সবকিছুকে কুরবানী দিতে হলেও সে প্রস্তুত থাকবে; কিন্তু তার দ্বীনকে নষ্ট করবে না।