hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৬

অধ্যায়- ৪ : তাড়াতাড়ি ঈমান আনা

আল্লাহর আযাব দেখে ঈমান আনলে কাজ হবে না :

هَلْ يَنْظُرُوْنَ اِلَّاۤ اَنْ تَاْتِيَهُمُ الْمَلَآئِكَةُ اَوْ يَاْتِيَ رَبُّكَ اَوْ يَاْتِيَ بَعْضُ اٰيَاتِ رَبِّكَؕ يَوْمَ يَاْتِيْ بَعْضُ اٰيَاتِ رَبِّكَ لَا يَنْفَعُ نَفْسًا اِيْمَانُهَا لَمْ تَكُنْ اٰمَنَتْ مِنْ قَبْلُ اَوْ كَسَبَتْ فِۤيْ اِيْمَانِهَا خَيْرًاؕ قُلِ انْتَظِرُوْاۤ اِنَّا مُنْتَظِرُوْنَ

তারা কি শুধু এটাই প্রতীক্ষা করে যে, তাদের নিকট কোন ফেরেশতা আগমন করবে অথবা স্বয়ং তোমার প্রতিপালকই আগমন করবেন, কিংবা তোমার প্রতিপালকের পক্ষ থেকে কোন নিদর্শন আসবে। (জেনে রেখো) যেদিন তোমার প্রতিপালকের কোন নিদর্শন আসবে সেদিন তাদের ঈমান কোন কাজে আসবে না, যারা ইতোপূর্বে ঈমান আনেনি অথবা যারা তাদের ঈমান দ্বারা কোন কল্যাণ অর্জন করতে পারেনি। সুতরাং তুমি তাদেরকে বলে দাও যে, তোমরা প্রতীক্ষা করো এবং আমরাও প্রতীক্ষায় রইলাম। (সূরা আন‘আম- ১৫৮)

فَلَمَّا رَاَوْا بَاْسَنَا قَالُوْاۤ اٰمَنَّا بِاللهِ وَحْدَهٗ وَكَفَرْنَا بِمَا كُنَّا بِه مُشْرِكِيْنَ ‐ فَلَمْ يَكُ يَنْفَعُهُمْ اِيْمَانُهُمْ لَمَّا رَاَوْا بَاْسَنَا

অতঃপর যখন তারা আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন বলল, আমরা এক আল্লাহর প্রতিই ঈমান আনলাম এবং আমরা তাঁর সাথে যাদেরকে শরীক করতাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম। কিন্তু যখন তারা আমার শাস্তি প্রত্যক্ষ করল, তখন তাদের ঈমান তাদের কোন উপকারে আসল না। (সূরা মু’মিন- ৮৪, ৮৫)

মৃত্যুর সময় ঈমান কবুল হয় না :

وَجَاوَزْنَا بِبَنِيْۤ اِسْرَآئِيْلَ الْبَحْرَ فَاَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُوْدُهٗ بَغْيًا وَّعَدْوًاؕ حَتّٰۤى اِذَاۤ اَدْرَكَهُ الْغَرَقُ قَالَ اٰمَنْتُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا الَّذِيۤ اٰمَنَتْ بِه بَنُوْاۤ اِسْرَآئِيْلَ وَاَنَا مِنَ الْمُسْلِمِيْنَ ₋ آٰلْاٰنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِيْنَ

আমি বনী ইসরাঈলকে সমুদ্র পার করালাম, অতঃপর ফিরাউন ও তার সৈন্যবাহিনী বিদ্বেষপরায়ণতা ও সীমালঙ্ঘন করে তাদের পিছু নিল। পরিশেষে যখন সে নিমজ্জিত হলো তখন বলল, বনী ইসরাঈলরা যার প্রতি ঈমান আনয়ন করেছে, আমিও তাঁর প্রতিই ঈমান আনয়ন করলাম। নিশ্চয় তিনি ব্যতীত অন্য কোন ইলাহ্ নেই এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। তখন আমি বললাম, এখন! অথচ ইতোপূর্বে তো তুমি অমান্য করেছ এবং অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। (সূরা ইউনুস - ৯০, ৯১)

দুনিয়াতে ঈমান না আনলে পরকালে পরিতাপ করতে হবে :

وَلَوْ تَرٰۤى اِذْ وُقِفُوْا عَلَى النَّارِ فَقَالُوْا يَا لَيْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِاٰيَاتِ رَبِّنَا وَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ

তুমি যদি দেখতে পেতে যখন তাদেরকে অগ্নির পার্শ্বে দাঁড় করানো হবে এবং তারা বলবে, হায়! যদি আমাদের প্রত্যাবর্তন ঘটত, তবে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনকে অস্বীকার করতাম না এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। (সূরা আন‘আম- ২৭)