hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯৭

অধ্যায়- ২১ : হিংসা-বিদ্বেষ

আল্লাহ কাউকে অনুগ্রহ করলে হিংসা করা ঠিক নয় :

اَمْ يَحْسُدُوْنَ النَّاسَ عَلٰى مَاۤ اٰتَاهُمُ اللهُ مِنْ فَضْلِهٖ

অথবা আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সেজন্য কি তারা তাদের সাথে হিংসা করে? (সূরা নিসা- ৫৪)

অপরের হিংসা থেকে বাঁচার দু‘আ :

قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِ ‐ مِنْ شَرِّ مَا خَلَقَ ‐ وَمِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَ ‐ وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِى الْعُقَدِ ‐ وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ

বলো, আমি উজ্জ্বল প্রভাতের মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। (আমি আশ্রয় প্রার্থনা করছি) তাঁর সৃষ্টি করা প্রতিটি জিনিসের অনিষ্ট থেকে এবং রাতের অন্ধকারে সংঘটিত অনিষ্ট থেকে, (বিশেষ করে) যখন রাত তার অন্ধকার বিছিয়ে দেয়। (আমি আরো আশ্রয় প্রার্থনা করছি) গিরায় ফুঁক দিয়ে যাদুটোনাকারিণীদের অনিষ্ট থেকে এবং হিংসুক ব্যক্তির (সবধরনের হিংসার) অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে। (সূরা ফালাক )