hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৬০

২১. যুলকিফল (আঃ)

কুরআনে মাত্র দু’জায়গায় তাঁর কথা বলা হয়েছে। তবে কোন জায়গায়ই বিস্তারিত আলোচনা করা হয়নি; কেবল নবীদের কথা বর্ণনা প্রসঙ্গে তাঁর নাম নেয়া হয়েছে। তিনি ছিলেন বনী ইসরাঈলের নেতৃস্থানীয় নবীদের একজন। তিনি জর্দান নদীর উপকূলে ‘আবেল মেহুলা’ এর অধিবাসী ছিলেন। যুলকিফল অর্থ দায়িত্ব বহনকারী। যেহেতু তিনি আল ইয়াসা (আঃ) এর আহবানে সাড়া দিয়ে নিজেই দাওয়াতের কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব নিয়েছিলেন, তাই তাঁকে যুলকিফল বলা হয়। যুলকিফল (আঃ) একজন উদার হৃদয়ের অধিকারী নবী ছিলেন। তিনি প্রাথমিকভাবে আল ইয়াসা (আঃ) এর স্থলাভিষিক্ত হিসেবে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করে যান। পরবর্তীতে আল্লাহ তা‘আলা তাকে নবুওয়াত দান করেন।

আল্লাহ তার নাম নবীদের সারীতে উল্লেখ করেছেন :

وَاِسْمَاعِيْلَ وَاِدْرِيْسَ وَذَا الْكِفْلِ كُلٌّ مِّنَ الصَّابِرِيْنَ

স্মরণ করো, ইসমাঈল, ইদ্রীস ও যুলকিফল এর কথা, তাদের প্রত্যেকেই ছিল ধৈর্যশীল। (সূরা আম্বিয়া– ৮৫)

তাকে স্মরণ করার নির্দেশ দিয়েছেন :

وَاذْكُرْ اِسْمَاعِيْلَ وَالْيَسَعَ وَذَا الْكِفْلِؕ وَكُلٌّ مِّنَ الْاَخْيَارِ

স্মরণ করো, ইসমাঈল, আল ইয়াসা ও যুলকিফল এর কথা, তারা প্রত্যেকেই ছিল শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত।

(সূরা সোয়াদু ৪৮)