hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৫

অধ্যায়- ৫ : আল্লাহর আইনের বৈশিষ্ট্য

আল্লাহর আইন নির্ভুল :

ذٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَۚ فِيْهِۚ هُدًى لِّلْمُتَّقِيْنَ

এটা ঐ গ্রন্থ যার মধ্যে কোনরূপ সন্দেহ নেই; আর মুত্তাক্বীদের জন্য এটা হেদায়াতস্বরূপ। (সূরা বাক্বারা- ২)

আল্লাহর আইন কেউ পরিবর্তন করতে পারে না :

وَاتْلُ مَاۤ اُوْحِيَ اِلَيْكَ مِنْ كِتَابِ رَبِّكَؕ لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهٖۚ وَلَنْ تَجِدَ مِنْ دُوْنِهٖ مُلْتَحَدًا

তোমার প্রতিপালকের কিতাব হতে তোমার নিকট যা ওহী করা হয়েছে তা পাঠ করো। তাঁর বাক্য পরিবর্তন করার মতো কেউ নেই। তুমি কখনো তাঁকে ছাড়া অন্য কোন আশ্রয়স্থল খুঁজে পাবে না। (সূরা কাহফ- ২৭)

فَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللهِ تَبْدِيْلًاۚ وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللهِ تَحْوِيْلًا

তুমি আল্লাহর বিধানে কখনো কোন পরিবর্তন পাবে না এবং তাঁর বিধানে কোন বিচ্যুতিও দেখতে পাবে না। (সূরা ফাতির- ৪৩)

আল্লাহর আইন সার্বজনীন :

تَبَارَكَ الَّذِيْ نَزَّلَ الْفُرْقَانَ عَلٰى عَبْدِهٖ لِيَكُوْنَ لِلْعَالَمِيْنَ نَذِيْرًا

তিনি কত মহান, যিনি তাঁর বান্দার প্রতি ফুরক্বান (কুরআন) অবতীর্ণ করেছেন, যাতে সে বিশ্বজগতের জন্য সতর্ককারী হতে পারে! (সূরা ফুরক্বান- ১)

আল্লাহর আইন সবচেয়ে সুন্দর :

اَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُوْنَؕ وَمَنْ اَحْسَنُ مِنَ اللهِ حُكْمًا لِّقَوْمٍ يُّوْقِنُوْنَ

তবে কী তারা জাহেলী যুগের বিধি-বিধানের আশা করে? দৃঢ় বিশ্বাসী লোকদের জন্য বিধান প্রণয়নে আল্লাহর চেয়ে কে উত্তম? (সূরা মায়েদা- ৫০)

আল্লাহর আইন কুরআনের মধ্যে উল্লেখ রয়েছে :

وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِّكُلِّ شَيْءٍ وَّهُدًى وَّرَحْمَةً وَّبُشْرٰى لِلْمُسْلِمِيْنَ

আমি তোমার উপর কিতাব নাযিল করেছি, যাতে রয়েছে সবকিছুর ব্যাখ্যা, হেদায়াত ও মুসলিমদের জন্য সুসংবাদ। (সূরা নাহল- ৮৯)