hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৪৭

অধ্যায়- ৩ : নবীর সাথে জাতির আচরণ

তারা নবীকে পথভ্রষ্ট মনে করত :

قَالَ الْمَلَاُ مِنْ قَوْمِهٖۤ اِنَّا لَنَرَاكَ فِيْ ضَلَالٍ مُّبِيْنٍ

তার সম্প্রদায়ের প্রধানগণ বলেছিল, আমরা তো তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখতে পাচ্ছি। (সূরা আ‘রাফু ৬০)

তারা নবীকে পাগল বলত :

اِنْ هُوَ اِلَّا رَجُلٌ ۢبِهٖ جِنَّةٌ

এ তো এমন লোক, যাকে পাগলামী পেয়ে বসেছে। (সূরা মু’মিনূনু ২৫)

كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ فَكَذَّبُوْا عَبْدَنَا وَقَالُوْا مَجْنُوْنٌ وَّازْدُجِرَ

এদের পূর্বে নূহের জাতিও মিথ্যারোপ করেছিল। তারা আমার বান্দার প্রতি মিথ্যারোপ করেছিল এবং বলেছিল, এ তো এক পাগল। অতঃপর তারা তাকে ধমকেছিল। (সূরা ক্বামার– ৯)

তারা নবীকে দোষারোপ করল :

فَقَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا هٰذَاۤ اِلَّا بَشَرٌ يُّرِيْدُ اَنْ يَّتَفَضَّلَ عَلَيْكُمْؕ وَلَوْ شَآءَ اللهُ لَاَنْزَلَ مَلَآئِكَةً

তার সম্প্রদায়ের প্রধানগণ, যারা কুফরী করেছিল তারা বলল, এ তো তোমাদের মতোই একজন মানুষ। সে তোমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করতে চাচ্ছে। যদি আল্লাহ (প্রকৃতপক্ষে কোন রাসূল প্রেরণ করতে) ইচ্ছা করতেন, তবে ফেরেশতাদেরকেই পাঠাতেন। (সূরা মমিনুন – ২৪)

তারা বলল, আমাদের পূর্বপুরুষ থেকে এসব শুনিনি :

مَا سَمِعْنَا بِهٰذَا فِۤيْ اٰبَآئِنَا الْاَوَّلِيْنَ

আমাদের পূর্বপুরুষদের মধ্যে যে এরূপ ঘটেছে, তা তো আমরা শুনিনি। (সূরা মু’মিনূনু ২৪)

গরীব লোকেরা তোমার অনুসরণ করে :

قَالُوْاۤ اَنُؤْمِنُ لَكَ وَاتَّبَعَكَ الْاَرْذَلُوْنَ

তারা বলল, আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব, অথচ নীচু শ্রেণির লোকেরা তোমার অনুসরণ করছে? (সূরা শু‘আরা– ১১১)

فَقَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا نَرَاكَ اِلَّا بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرَاكَ اتَّبَعَكَ اِلَّا الَّذِيْنَ هُمْ اَرَاذِلُنَا بَادِيَ الرَّأْيِۚ وَمَا نَرٰى لَكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍ ۢبَلْ نَظُنُّكُمْ كَاذِبِيْنَ

তাঁর সম্প্রদায়ের প্রধানরা, যারা ছিল কাফির তারা বলল, আমরা তো তোমাকে আমাদের মতো মানুষ ব্যতীত অন্য কিছুই মনে করি না। আমরা তো দেখতে পাচ্ছি যে, তোমার অনুসরণ করছে তারাই, যারা আমাদের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে অধম। আর আমরা আমাদের উপর তোমাদের কোন শ্রেষ্ঠত্ব দেখতে পাচ্ছি না, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি। (সূরা হুদু ২৭)

তারা বলল, পারলে আযাব এনে দেখাও :

قَالُوْا يَا نُوْحُ قَدْ جَادَلْتَنَا فَاَكْثَرْتَ جِدَالَنَا فَأْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصَّادِقِيْنَ

তারা বলল, হে নূহ! তুমি তো আমাদের সাথে অতি মাত্রায় বিতর্ক করছ। সুতরাং তুমি সত্যবাদী হলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো। (সূরা হুদু ৩২)

জাতির লোকেরা নবীকে হত্যার হুমকি দিল :

قَالُوْا لَئِنْ لَّمْ تَنْتَهِ يَا نُوْحُ لَتَكُوْنَنَّ مِنَ الْمَرْجُوْمِيْنَ

তারা বলল, হে নূহ! তুমি যদি নিবৃত্ত না হও, তবে অবশ্যই তুমি প্রস্তরাঘাতে নিহতদের মধ্যে শামিল হবে। (সূরা শু‘আরা– ১১৬)