hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৭৪

অধ্যায়- ৫ : ইবরাহীম (আঃ) এর দু‘আ

জ্ঞানী ও সৎ বান্দা হওয়ার দু‘আ :

رَبِّ هَبْ لِيْ حُكْمًا وَّاَلْحِقْنِيْ بِالصَّالِحِيْنَ

হে আমার প্রতিপালক! আমাকে জ্ঞান দান করো এবং সৎকর্মপরায়ণদের মধ্যে শামিল করো। (সূরা শু‘আরা– ৮৩)

দুনিয়ায় খ্যাতি রেখে যাওয়ার দু‘আ :

وَاجْعَلْ لِّيْ لِسَانَ صِدْقٍ فِى الْاٰخِرِيْنَ

আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী হিসেবে রেখে দিন। (সূরা শু‘আরা– ৮৪)

জান্নাতবাসী হওয়ার জন্য দু‘আ :

وَاجْعَلْنِيْ مِنْ وَّرَثَةِ جَنَّةِ النَّعِيْمِ

আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করুন। (সূরা শু‘আরা– ৮৫)

কিয়ামতের দিন অপমান থেকে বাঁচার দু‘আ :

وَلَا تُخْزِنِيْ يَوْمَ يُبْعَثُوْنَ

(হে আমার প্রতিপালক) পুনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না। (সূরা শু‘আরা- ৮৭)

মাতা-পিতা ও সকল মুমিনের জন্য দু‘আ :

رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ

হে আমাদের প্রতিপালক! যেদিন হিসাব অনুষ্ঠিত হবে সেদিন আমাকে, আমার পিতা–মাতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করে দিয়ো। (সূরা ইবরাহীম– ৪১)

নেক সন্তান লাভের জন্য দু‘আ :

رَبِّ هَبْ لِيْ مِنَ الصَّالِحِيْنَ

হে আমার প্রতিপালক! আমাকে একটি নেক সন্তান দান করো। (সূরা সাফ্ফাত– ১০০)

সালাত প্রতিষ্ঠার তাওফীক লাভের দু‘আ :

رَبِّ اجْعَلْنِيْ مُقِيْمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِيْۗ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ

হে আমার প্রতিপালক! আমাকে সালাত কায়েমকারী হিসেবে মনোনীত করো এবং আমার বংশধরদের মধ্য হতেও। হে আমাদের প্রতিপালক! আমার প্রার্থনা কবুল করো। (সূরা ইবরাহীম– ৪০)

শিরক থেকে বাঁচার দু‘আ :

وَاِذْ قَالَ اِبْرَاهِيْمُ رَبِّ اجْعَلْ هٰذَا الْبَلَدَ اٰمِنًا وَّاجْنُبْنِيْ وَبَنِيَّ اَنْ نَّعْبُدَ الْاَصْنَامَ

(স্মরণ করো) যখন ইবরাহীম বলেছিল, হে আমার প্রতিপালক! এ নগরীকে নিরাপদ করে দাও এবং আমাকে ও আমার পুত্রদেরকে প্রতিমা পূজা হতে দূরে রাখো। (সূরা ইবরাহীম– ৩৫)

মক্কার দিকে মানুষের মন আকৃষ্ট হওয়ার দু‘আ :

رَبَّنَاۤ اِنِّۤيْ اَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِيْ بِوَادٍ غَيْرِ ذِيْ زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيْمُوا الصَّلَاةَ فَاجْعَلْ اَفْئِدَةً مِّنَ النَّاسِ تَهْوِيْۤ اِلَيْهِمْ

হে আমাদের প্রতিপালক! আমি আমার বংশধরদের কতককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র গৃহের নিকট। হে আমাদের প্রতিপালক! এজন্য যে, তারা যেন সালাত কায়েম করে। অতএব তুমি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দাও। (সূরা ইবরাহীম– ৩৭)

মক্কায় ফল সরবরাহের দু‘আ :

وَارْزُقْهُمْ مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُوْنَ

আর ফল–ফলাদি দ্বারা তাদের রিযিকের ব্যবস্থা করো, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। (সূরা ইবরাহীম– ৩৭)

কা‘বা নির্মাণের সময় দু‘আ :

رَبَّنَا تَقَبَّلْ مِنَّاؕ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ

হে আমাদের প্রতিপালক! আমাদের পক্ষ হতে এটা কবুল করুন, নিশ্চয় আপনি অতি শ্রবণকারী ও মহাজ্ঞানী। (সূরা বাক্বারা– ১২৭)

বংশধর দ্বীনদার হওয়ার জন্য দু‘আ :

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَاۤ اُمَّةً مُّسْلِمَةً لَّكَ۪ وَاَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَاۚ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ

হে আমাদের রব! আমাদের উভয়কে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরদের মধ্য হতেও আপনার অনুগত একদল লোক সৃষ্টি করুন। আর আমাদেরকে ইবাদাতের আহকাম বলে দিন এবং আমাদের প্রতি ক্ষমাশীল হোন। নিশ্চয় আপনি ক্ষমাশীল ও করুণাময়। (সূরা বাক্বারা– ১২৮)

শেষ নবী আগমনের জন্য দু‘আ :

رَبَّنَا وَابْعَثْ فِيْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيْهِمْؕ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ

হে আমাদের রব! সে দলে তাদেরই মধ্য হতে এমন একজন রাসূল প্রেরণ করুন, যিনি তাদেরকে আপনার আয়াতসমূহ পাঠ করে শুনাবে এবং তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দেবে ও তাদেরকে পবিত্র করবে। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। (সূরা বাক্বারা– ১২৯)