hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২৯

পর্ব- ২৮ : আল্লাহর প্রশংসা ও শুকরিয়া অধ্যায়- ১ : সকল প্রশংসা আল্লাহ তা‘আলার

প্রশংসা পাওয়ার প্রকৃত মালিক একমাত্র আল্লাহ :

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ

সমস্ত প্রশংসা ঐ আল্লাহর জন্য, যিনি জগতসমূহের প্রতিপালক। (সূরা ফাতিহা- ১)

শুরুতে আল্লাহর প্রশংসা এবং শেষেও তাঁর প্রশংসা :

لَهُ الْحَمْدُ فِى الْاُوْلٰى وَالْاٰخِرَةِ وَلَهُ الْحُكْمُ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ

শুরুতে এবং শেষে সমস্ত প্রশংসা তাঁরই, বিধানও তাঁরই; আর তোমরা তাঁরই দিকে প্রত্যাবর্তিত হবে।

(সূরা ক্বাসাস- ৭০)

‘আলহামদুলিল্লাহ’ বলে আল্লাহর প্রশংসা করতে হবে :

قُلِ الْحَمْدُ لِلّٰهِ وَسَلَامٌ عَلٰى عِبَادِهِ الَّذِيْنَ اصْطَفٰى

বলো, সকল প্রশংসা আল্লাহরই এবং শান্তি তাঁর মনোনীত বান্দাদের প্রতি। (সূরা নামল- ৫৯)

আল্লাহর প্রশংসা করা মুমিনের অন্যতম গুণ :

اَلتَّآئِبُوْنَ الْعَابِدُوْنَ الْحَامِدُوْنَ

তারা তাওবাকারী, ইবাদাতকারী ও আল্লাহর প্রশংসাকারী। (সূরা তাওবা- ১১২)

মুমিনগণ জান্নাতেও আল্লাহর প্রশংসা করবে :

وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ صَدَقَنَا وَعْدَهٗ وَاَوْرَثَنَا الْاَرْضَ نَتَبَوَّاُ مِنَ الْجَنَّةِ حَيْثُ نَشَآءُۚ فَنِعْمَ اَجْرُ الْعَامِلِيْنَ

জান্নাতীরা বলবে, যাবতীয় প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং আমাদেরকে এই ভূমির অধিকারী করেছেন, আমরা জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করব। সুতরাং (সৎ) আমলকারীদের বিনিময় কতই না উত্তম! (সূরা যুমার- ৭৪)