hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৬৮

অধ্যায়- ৭ : নবী ও মুমিনদেরকে বাঁচানো হলো

আল্লাহ নবী ও মুমিনদেরকে বাঁচালেন :

فَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّيْنَا صَالِحًا وَّالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَمِنْ خِزْيِ يَوْمِئِذٍؕ اِنَّ رَبَّكَ هُوَ الْقَوِيُّ الْعَزِيْزُ

যখন আমার নির্দেশ আসল তখন আমি সালেহ ও তাঁর সঙ্গে যারা ঈমান এনেছিল তাদেরকে আমার অনুগ্রহে রক্ষা করলাম এবং রক্ষা করলাম সে দিনের লাঞ্ছনা হতে। নিশ্চয় তোমার প্রতিপালক শক্তিমান ও পরাক্রমশালী। (সূরা হুদু ৬৬)

وَاَنْجَيْنَا الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَ

আর যারা ঈমান আনয়ন করেছিল, আমি তাদেরকে উদ্ধার করি। কেননা তারা তাক্বওয়া অবলম্বন করত।

(সূরা নামল– ৫৩)

সামূদ জাতির ইতিহাস জানতে হবে :

هَلْ اَتَاكَ حَدِيْثُ الْجُنُوْدِ ‐ فِرْعَوْنَ وَثَمُوْدَ

তোমার নিকট কি সৈন্যবাহিনীর খবর পৌঁছেছে? ফিরাউন ও সামূদের? (সূরা বুরুজ– ১৭, ১৮)

এ ঘটনায় উপদেশ রয়েছে :

فَتِلْكَ بُيُوْتُهُمْ خَاوِيَةً ۢبِمَا ظَلَمُوْاؕ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّعْلَمُوْنَ

এই তো তাদের ঘরবাড়ি, সীমালঙ্ঘনের ফলে তা জনশূন্য অবস্থায় পড়ে রয়েছে। নিশ্চয় এতে জ্ঞানী সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। (সূরা নামল– ৫২)

فَاَخَذَهُمُ الْعَذَابُؕ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةًؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ

অতঃপর শাস্তি তাদেরকে গ্রাস করল। অবশ্যই এতে নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।

(সূরা শু‘আরা– ১৫৮)