hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৫০

অধ্যায়- ২ : দাউদ (আঃ) এর মু‘জিযা

আল্লাহ দাউদ (আঃ) এর জন্য লোহাকে নরম করে দিয়েছিলেন :

وَاَلَنَّا لَهُ الْحَدِيْدَ

আমি তার জন্য লৌহকে নরম করে দিয়েছিলাম। (সূরা সাবা– ১০)

তিনি লোহা দিয়ে যুদ্ধের বর্ম তৈরি করতেন :

اَنِ اعْمَلْ سَابِغَاتٍ وَّقَدِّرْ فِى السَّرْدِ وَاعْمَلُوْا صَالِحًاؕ اِنِّيْ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ

(আমি দাউদকে বলেছিলাম) পূর্ণ মাপের বর্ম নির্মাণ করো এবং সংযোজনকালে পরিমাণ ঠিক রেখো, আর তোমরা সবাই সৎকাজ করো। নিশ্চয় তোমরা যা কর, আমি তা প্রত্যক্ষ করি। (সূরা সাবা– ১১)

পাহাড় ও পাখী দাউদ (আঃ) এর অনুগত ছিল :

وَسَخَّرْنَا مَعَ دَاوُوْدَ الْجِبَالَ يُسَبِّحْنَ وَالطَّيْرَؕ وَكُنَّا فَاعِلِيْنَ

আমি পর্বত ও বিহঙ্গকুলকে দাউদের অধীন করে দিয়েছিলাম, তারা তার সাথে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত; আর আমিই ছিলাম এসবের কর্তা। (সূরা আম্বিয়া– ৭৯)

দাউদ (আঃ) এর সাথে এগুলোও আল্লাহর গুণগান করত :

وَلَقَدْ اٰتَيْنَا دَاوُوْدَ مِنَّا فَضْلًا يَّا جِبَالُ اَوِّبِيْ مَعَهٗ وَالطَّيْرَ

আমি দাউদকে আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছিলাম। (বলেছিলাম) হে পাহাড়–পর্বত! তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো এবং পাখীগুলোকেও (এমন আদেশ দিয়েছিলাম)। (সূরা সাবা– ১০)

اِنَّا سَخَّرْنَا الْجِبَالَ مَعَهٗ يُسَبِّحْنَ بِالْعَشِيِّ وَالْاِشْرَاقِ ‐ وَالطَّيْرَ مَحْشُوْرَةًؕ كُلٌّ لَّهٗۤ اَوَّابٌ

আমি পাহাড়গুলোকে অনুগত করে দিয়েছিলাম, তারা তার সাথে সকাল–সন্ধ্যায় আমার তাসবীহ পাঠ করত এবং পাখীদেরকেও, যারা তার কাছে একত্রিত হতো। আর তারা সকলেই ছিল তাঁর অভিমুখী।

(সূরা সোয়াদু ১৮, ১৯)