hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৫৩

১৮. সুলায়মান (আঃ)

সুলাইমান (আঃ) ছিলেন দাউদ (আঃ) এর সুযোগ্য পুত্র। দাউদ (আঃ) এর ১৯ জন সন্তানের মধ্যে একমাত্র সুলায়মান (আঃ) ই পিতার নবুওয়াত ও শাসন ক্ষমতার স্থলাভিষিক্ত হন। তিনি ১৩ বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের চতুর্থ বছরে বায়তুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন। বনী ইসরাঈলের নবীদের মধ্যে তিনি এবং তাঁর পিতাই ছিলেন সবচেয়ে বেশি ঐশ্বর্যবান। আল্লাহ তাঁকে গভীর প্রজ্ঞা ও দূরদৃষ্টি দান করেছিলেন। আর মু‘জিযা হিসেবে তাঁকে পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা বুঝার ক্ষমতা দিয়েছিলেন। ফলে তিনি একমাত্র শাসক হিসেবে মানুষের পাশাপাশি সারা বিশ্বের সকল প্রাণীর উপরও রাজত্ব করেন।