hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯৯

পর্ব- ৩৬ : সৃষ্টিজগৎ অধ্যায়- ১ : আল্লাহর রয়েছে অসংখ্য সৃষ্টি

এ বিশ্বজগতে আল্লাহর অসংখ্য সৃষ্টি রয়েছে :

وَالْخَيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيْرَ لِتَرْكَبُوْهَا وَزِيْنَةًؕ وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُوْنَ

তিনি তোমাদের আরোহণ ও সৌন্দর্যের জন্য সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর ও গাধা এবং তিনি এমন অনেক কিছু সৃষ্টি করেন, যা তোমরা অবগত নও। (সূরা নাহল- ৮)

আল্লাহর সব সৃষ্টিই সুন্দর :

اَلَّذِيْۤ اَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهٗ وَبَدَاَ خَلْقَ الْاِنْسَانِ مِنْ طِيْنٍ

তিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে অতি সুন্দররূপে সৃষ্টি করেছেন এবং মানব সৃষ্টির সূচনা করেছেন কাদামাটি দিয়ে। (সূরা সাজদা- ৭)

তিনি যা চান তা-ই সৃষ্টি করেন :

وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَآءُ وَيَخْتَارُ

তোমার প্রতিপালক যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা মনোনীত করেন। (সূরা ক্বাসাস- ৬৮)

আল্লাহ প্রত্যেক জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন :

وَمِنْ كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ

আমি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পার। (সূরা যারিয়াত- ৪৯)

প্রত্যেক জিনিস পরিমাণ মতো সৃষ্টি করেছেন :

اِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ

আমি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। (সূরা ক্বামার- ৪৯)

وَخَلَقَ كُلَّ شَيْءٍ فَقَدَّرَهٗ تَقْدِيْرًا

তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেককে পরিমিত করেছেন যথাযথ অনুপাতে। (সূরা ফুরক্বান- ২)

আল্লাহর সৃষ্টির মধ্যে কোন ত্রুটি নেই :

مَا تَرٰى فِيْ خَلْقِ الرَّحْمٰنِ مِنْ تَفَاوُتٍؕ فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرٰى مِنْ فُطُوْرٍ

দয়াময় (আল্লাহর) সৃষ্টিতে তুমি কোন খুঁত দেখতে পাবে না; (লক্ষ্য করো) তুমি কি (তাঁর সৃষ্টিজগতে) কোন ত্রুটি দেখতে পাও? (সূরা মুলক- ৩)

আল্লাহ কোনকিছুই অনর্থক সৃষ্টি করেননি :

وَمَا خَلَقْنَا السَّمَآءَ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِيْنَ

আকাশ ও পৃথিবী এবং উভয়ের মধ্যে যা কিছু আছে তা আমি ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি। (সূরা আম্বিয়া- ১৬)

وَمَا خَلَقْنَا السَّمَآءَ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا بَاطِلًاؕ ذٰلِكَ ظَنُّ الَّذِيْنَ كَفَرُوْاۚ فَوَيْلٌ لِّلَّذِيْنَ كَفَرُوْا مِنَ النَّارِ

আমি আসমান, জমিন এবং উভয়ের মধ্যে অবস্থিত কোনকিছুই অনর্থক সৃষ্টি করিনি। (আমি এগুলো অনর্থক সৃষ্টি করেছি) এটা কাফিরদের ধারণা। সুতরাং কাফিরদের জন্য রয়েছে জাহান্নাম। (সূরা সোয়াদ- ২৭)

সকল সৃষ্টিই মানুষের কল্যাণে নিবেদিত :

هُوَ الَّذِيْ خَلَقَ لَكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا

তিনি সেই সত্তা, যিনি পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই তোমাদের জন্য সৃষ্টি করেছেন। (সূরা বাক্বারা- ২৯)