hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৯১

অধ্যায়- ২ : কুরবানীর ঘটনা

পিতা ইসমাঈল (আঃ) কে স্বপ্নের কথা জানালেন :

فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ اِنِّۤيْ اَرٰى فِى المَنَامِ اَنِّۤي اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰى

তারপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো তখন ইবরাহীম বললেন, হে বৎস! আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে যবেহ করছি; এখন তুমি বলো, তোমার মতামত কী? (সূরা সাফ্ফাত– ১০২)

ইসমাঈল (আঃ) সাহসী উত্তর দিলেন :

قَالَ يَاۤ اَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُؗ سَتَجِدُنِۤيْ اِنْ شَآءَ اللهُ مَعَ الصَّابِرِيْنَ

সে বলল, হে আমার বাবা! আপনাকে যে আদেশ করা হয়েছে তা পূর্ণ করুন। ইন্শাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। (সূরা সাফ্ফাত– ১০২)

পিতা ইসমাঈল (আঃ) কে কুরবানী করার প্রস্তুতি নিলেন :

فَلَمَّاۤ اَسْلَمَا وَتَلَّهٗ لِلْجَبِيْنِ

অতঃপর যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করলেন এবং পিতা পুত্রকে কাত করে শোয়ালেন। (সূরা সাফ্ফাত– ১০৩)

এ প্রস্তুতিতেই আল্লাহ সন্তুষ্ট হয়ে ইসমাঈল (আঃ) কে বাঁচিয়ে দিলেন :

وَنَادَيْنَاهُ اَنْ يَّاۤ اِبْرَاهِيْمُ ‐ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَاۚ اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ

তখন আমি তাকে ডেকে বললাম, হে ইবরাহীম! তুমি তো স্বপ্নকে বাস্তবায়িত করেছ। এভাবেই আমি খাঁটি বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। (সূরা সাফ্ফাত– ১০৪, ৪০৫)

আল্লাহ ইসমাঈল (আঃ) এর পরিবর্তে অন্য একটি জন্তু পাঠিয়ে দিলেন :

وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيْمٍ ‐ وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَ

আমি তাকে মুক্ত করলাম এক মহান যবেহের বিনিময়ে। আর আমি তার জন্য এ বিষয়টি ভবিষ্যৎ বংশধরদের মধ্যে কায়েম রাখলাম। (সূরা সাফ্ফাত– ১০৭, ১০৮)

এটা ছিল বড় ধরনের পরীক্ষা :

اِنَّ هٰذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِيْنُ

নিশ্চয় এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। (সূরা সাফ্ফাত– ১০৬)