hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩৫

অধ্যায়- ৩ : যিকিরের ফযীলত ও উপকারিতা

যিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করে :

اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَئِنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللهِؕ اَلَا بِذِكْرِ اللهِ تَطْمَئِنُّ الْقُلُوْبُ

যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়। (জেনে রেখো!) আল্লাহর যিকিরই অন্তরসমূহকে প্রশান্তি দান করে। (সূরা রা‘দ- ২৮)

মুমিনের শরীর ও অন্তর আল্লাহর স্মরণে নরম হয় :

ثُمَّ تَلِيْنُ جُلُوْدُهُمْ وَقُلُوْبُهُمْ اِلٰى ذِكْرِ اللهِ

অতঃপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে প্রশান্তি লাভ করে। (সূরা যুমার- ২৩)

আল্লাহকে স্মরণ করলে তিনিও বান্দাদেরকে স্মরণ করেন :

فَاذْكُرُوْنِيْۤ اَذْكُرْكُمْ

অতএব তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। (সূরা বাক্বারা- ১৫২)

যিকিরকারীরা সফলকাম হয় :

قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰى ‐ وَذَكَرَ اسْمَ رَبِّه فَصَلّٰى

যে ব্যক্তি পরিশুদ্ধি অর্জন করেছে এবং যে নিজের মালিকের নাম স্মরণ করে ও সালাত আদায় করে, সে অবশ্যই সফলকাম হয়েছে। (সূরা আ‘লা- ১৪, ১৫)