hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৬৮

অধ্যায়- ৫ : ঈসা (আঃ) এর দাওয়াত ও তার জাতির আচরণ

জাতির লোকেরা মু’জিযাকে যাদু মনে করল :

فَلَمَّا جَآءَهُمْ بِالْبَيِّنَاتِ قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِيْنٌ

যখন তিনি স্পষ্ট নিদর্শনাবলিসহ তাদের নিকট আসলেন তখন তারা বলতে লাগল যে, এটা তো এক স্পষ্ট যাদু। (সূরা সাফু ৬)

ঈসা (আঃ) জাতিকে বুঝালেন এবং তার অনুসরণ করার নির্দেশ দিলেন :

وَلَمَّا جَآءَ عِيْسٰى بِالْبَيِّنَاتِ قَالَ قَدْ جِئْتُكُمْ بِالْحِكْمَةِ وَلِاُبَيِّنَ لَكُمْ بَعْضَ الَّذِيْ تَخْتَلِفُوْنَ فِيْهِۚ فَاتَّقُوا اللهَ وَاَطِيْعُوْنِ

যখন ঈসা স্পষ্ট নিদর্শনাবলিসহ আসল তখন বলল, আমি তো তোমাদের নিকট প্রজ্ঞাসহ এসেছি, যাতে করে তোমরা যে বিষয়ে মতভেদ করছ, তা স্পষ্টভাবে বর্ণনা করি। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। (সূরা যুখরুফু ৬৩)

নবী তাকে অনুসরণ করার নির্দেশ দিলেন :

وَمُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَلِاُحِلَّ لَكُمْ بَعْضَ الَّذِيْ حُرِّمَ عَلَيْكُمْ وَجِئْتُكُمْ بِاٰيَةٍ مِّنْ رَّبِّكُمْ فَاتَّقُوا اللهَ وَاَطِيْعُوْنِ

আমি এসেছি আমার সামনে যে তাওরাত রয়েছে তার সত্যায়নকারী হিসেবে এবং তোমাদের জন্য যেসব জিনিস হারাম করা হয়েছে তার কতিপয়কে হালাল করার জন্য। আর আমি এসেছি তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন সহকারে। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। (সূরা আলে ইমরানু ৫০)

আল্লাহর ইবাদাতের দিকে আহবান জানালেন :

اِنَّ اللهَ رَبِّيْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ

নিশ্চয় আল্লাহ আমার এবং তোমাদের রব। অতএব তোমরা তারই ইবাদাত করো। এটাই সঠিক পথ।

(সূরা আলে ইমরানু ৫১)

একদল তাকে মানল এবং অন্যদল অস্বীকার করল :

فَاٰمَنَتْ طَّآئِفَةٌ مِّنْ ۢبَنِيْۤ اِسْرَآئِيْلَ وَكَفَرَتْ طَّآئِفَةٌۚ فَاَيَّدْنَا الَّذِيْنَ اٰمَنُوْا عَلٰى عَدُوِّهِمْ فَاَصْبَحُوْا ظَاهِرِيْنَ

অতঃপর বনী ইসরাঈলের একদল ঈমান আনল এবং একদল কুফরী করল। পরে আমি মুমিনদেরকে তাদের শত্রুদের মুকাবিলায় শক্তিশালী করলাম; ফলে তারা বিজয়ী হলো। (সূরা সাফু ১৪)