hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৫৯

২০. আল ইয়াসা (আঃ)

আল ইয়াসা (আঃ) ছিলেন ইফরাম ইবনে ইউসুফ ইবনে ইয়াকূব- এর বংশধর। তিনি ছিলেন ইলয়াস (আঃ) এর চাচাতো ভাই এবং তাঁর নায়েব বা প্রতিনিধি। আল্লাহ তা‘আলা ইলয়াস (আঃ) কে উঠিয়ে নেয়ার পর বনী ইসরাঈলকে পথপদর্শনের জন্য আল ইয়াসা (আঃ) কে নবুওয়াত দান করেন। তিনি ইলয়াস (আঃ) এর শরীয়াত অনুযায়ী ফিলিস্তীন অঞ্চলের জনগণকে হেদায়াতের পথে পরিচালিত করেন এবং তাওহীদের দাওয়াত অব্যাহত রাখেন। বাইবেলে তাঁর বিস্তারিত অবস্থা বর্ণিত হয়েছে। সেখানে তাঁর নাম ইলিশা ইবনে সাবিত বলে উল্লেখ করা হয়েছে। কুরআন মাজীদে তাঁর সম্পর্কে বিস্তারিত কোনকিছু আলোচনা করা হয়নি। দু’জায়গায় শুধু তাঁর নামটি উল্লেখ রয়েছে।

আল ইয়াসা (আঃ) ছিলেন নবীদের একজন :

وَالْيَسَعَ وَيُوْنُسَ وَلُوْطًاؕ وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعَالَمِيْنَ

আল ইয়াসা, ইউনুস ও লূত প্রত্যেককেই (সৎপথে পরিচালিত করেছিলাম) এবং প্রত্যেককেই বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। (সূরা আন‘আম– ৮৬)

وَاذْكُرْ اِسْمَاعِيْلَ وَالْيَسَعَ وَذَا الْكِفْلِؕ وَكُلٌّ مِّنَ الْاَخْيَارِ

স্মরণ করো, ইসমাঈল, আল ইয়াসা ও যুলকিফলের কথা, তারা প্রত্যেকেই ছিল শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত।

(সূরা সোয়াদু ৪৮)