hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৪৬

অধ্যায়- ২৯ : ফিলিস্তিন বিজয় সংক্রান্ত ঘটনা

মূসা (আঃ) জাতিকে ফিলিস্তিন বিজয় করতে বললেন :

يَا قَوْمِ ادْخُلُوا الْاَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِيْ كَتَبَ اللهُ لَكُمْ وَلَا تَرْتَدُّوْا عَلٰۤى اَدْبَارِكُمْ فَتَنْقَلِبُوْا خَاسِرِيْنَ

হে আমার সম্প্রদায়! আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন তোমরা তাতে প্রবেশ করো এবং পেছনে ফিরে যেও না, নতুবা তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। (সূরা মায়েদা– ২১)

এতে তারা কাপুরুষতার পরিচয় দিল :

قَالُوْا يَا مُوْسٰۤى اِنَّ فِيْهَا قَوْمًا جَبَّارِيْنَۗ وَاِنَّا لَنْ نَّدْخُلَهَا حَتّٰى يَخْرُجُوْا مِنْهَا فَاِنْ يَّخْرُجُوْا مِنْهَاۚ فَاِنَّا دَاخِلُوْنَ

তারা বলল, হে মূসা! সেখানে রয়েছে এক প্রতাপশালী সম্প্রদায়। আমরা কখনো সেখানে প্রবেশ করব না যে পর্যন্ত না তারা সেখান থেকে বের হয়ে যায়। যদি তারা সেখান থেকে বের হয়ে যায়, তবে অবশ্যই আমরা প্রবেশ করব। (সূরা মায়েদা– ২২)

কিন্তু তাদের দু’জন জাতিকে উৎসাহিত করল :

قَالَ رَجُلَانِ مِنَ الَّذِيْنَ يَخَافُوْنَ اَنْعَمَ اللهُ عَلَيْهِمَا ادْخُلُوْا عَلَيْهِمُ الْبَابَۚ فَاِذَا دَخَلْتُمُوْهُ فَاِنَّكُمْ غَالِبُوْنَۚ وَعَلَى اللهِ فَتَوَكَّلُوْاۤ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ

যারা ভয় করত তাদের মধ্য থেকে দু’ব্যক্তি যাদের উপর আল্লাহ দয়া করেছিলেন তারা বলল, তোমরা তাদের উপর হামলা করে দরজা দিয়ে প্রবেশ করো। যখনই তোমরা সেখানে প্রবেশ করবে, তখনই তোমরা বিজয়ী হবে। আর তোমরা আল্লাহর উপরই নির্ভর করো; যদি তোমরা মুমিন হয়ে থাক। (সূরা মায়েদা– ২৩)

তারা নবীর সাথে দৃষ্টতামূলক জবাব দিল :

قَالُوْا يَا مُوْسٰۤى اِنَّا لَنْ نَّدْخُلَهَاۤ اَبَدًا مَّا دَامُوْا فِيْهَا فَاذْهَبْ اَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَاۤ اِنَّا هَاهُنَا قَاعِدُوْنَ

তারা বলল, হে মূসা! আমরা কখনো সেখানে প্রবেশ করব না, যতক্ষণ তারা সেখানে থাকবে। অতএব আপনি ও আপনার প্রতিপালক যান এবং আপনারা দু’জন লড়াই করুন, আমরা এখানেই বসে রইলাম। (সূরা মায়েদা– ২৪)

নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন :

قَالَ رَبِّ اِنِّيْ لَاۤ اَمْلِكُ اِلَّا نَفْسِيْ وَاَخِيْ فَافْرُقْ بَيْنَنَا وَبَيْنَ الْقَوْمِ الْفَاسِقِيْنَ

মূসা বলল, হে আমার প্রতিপালক! আমার ও আমার ভাই ছাড়া অন্য কারো উপর আমার আধিপত্য নেই। সুতরাং তুমি আমাদের ও ফাসিক জাতির মধ্যে সম্পর্কচ্ছেদ করে দাও। (সূরা মায়েদা– ২৫)

আল্লাহ চল্লিশ বছরের জন্য তা হারাম করে দিলেন :

قَالَ فَاِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ اَرْبَعِيْنَ سَنَةًۚ يَتِيْهُوْنَ فِى الْاَرْضِؕ فَلَا تَأْسَ عَلَى الْقَوْمِ الْفَاسِقِيْنَ

আল্লাহ বললেন, তাদের জন্য এ দেশ চল্লিশ বছর পর্যন্ত অবৈধ করা হলো, তারা যাযাবরের মতো দুনিয়াতে ঘুরে বেড়াবে। অতএব ফাসিক সম্প্রদায়ের জন্য আফসোস করো না। (সূরা মায়েদা– ২৬)