hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০৯

অধ্যায়- ৭ : জাহান্নামের গরম পানি ও পোশাক

মাথায় গরম পানি ঢালা হবে :

خُذُوْهُ فَاعْتِلُوْهُ اِلٰى سَوَآءِ الْجَحِيْمِ – ثُمَّ صُبُّوْا فَوْقَ رَاْسِه مِنْ عَذَابِ الْحَمِيْمِ

(আল্লাহ ফেরেশতাদেরকে বলবে) তাকে (জাহান্নামীকে) ধরো। অতঃপর তাকে জাহান্নামের মধ্যখানে নিক্ষেপ করো, তারপর তার মাথায় গরম পানি ঢালো। (সূরা দুখানু ৪৭, ৪৮)

يُصَبُّ مِنْ فَوْقِ رُءُوْسِهِمُ الْحَمِيْمُ – يُصْهَرُ بِه مَا فِيْ بُطُوْنِهِمْ وَالْجُلُوْدُ

তাদের মাথায় গরম পানি ঢালা হবে। এটা তাদের পেটে যা আছে তা এবং শরীরের চামড়া ঝলসে দেবে। (সূরা হজ্জ– ১৯, ২০)

আলকাতরার পোশাক পরানো হবে :

سَرَابِيْلُهُمْ مِّنْ قَطِرَانٍ وَّتَغْشٰى وُجُوْهَهُمُ النَّارُ

জাহান্নামীদেরকে আলকাতরার পোশাক পরানো হবে এবং আগুন তাদের মুখমন্ডল আচ্ছন্ন করে ফেলবে। (অর্থাৎ সম্পূর্ণ শরীরে আলকাতরার প্রলেপ দেয়া হবে, যাতে দ্রুত আগুন লাগতে পারে)। (সূরা ইবরাহীম– ৫০)

আগুনের পোশাক পরানো হবে :

فَالَّذِيْنَ كَفَرُوْا قُطِّعَتْ لَهُمْ ثِيَابٌ مِّنْ نَّارٍ

কাফিরদের জন্য আগুনের পোশাক তৈরি করে রাখা হয়েছে। (সূরা হজ্জ– ১৯)