hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩৪

অধ্যায়- ২ : যিকির করার পদ্ধতি

সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে :

وَاَقِمِ الصَّلَاةَ لِذِكْرِيْ

আমার স্মরণার্থে সালাত কায়েম করো। (সূরা ত্বা-হা- ১৪)

যিকির করতে হবে ভীত অবস্থায় মনে মনে :

وَاذْكُرْ رَّبَّكَ فِيْ نَفْسِكَ تَضَرُّعًا وَّخِيْفَةً وَّدُوْنَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ وَلَا تَكُنْ مِّنَ الْغَافِلِيْنَ

তোমার প্রতিপালককে মনে মনে, সবিনয়ে ও ভীতিসহকারে, অনুচ্চৈঃস্বরে, প্রত্যূষে ও সন্ধ্যায় স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না। (সূরা আ‘রাফ- ২০৫)

ব্যাখ্যা : তোমাদের অবস্থা যেন গাফিলদের মতো না হয়ে যায়। দুনিয়ায় যেসব গোমরাহী ছড়িয়ে রয়েছে এবং মানুষের নৈতিক চরিত্রে ও কর্মকান্ডে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে, এ কথা ভুলে যাওয়া যে, আল্লাহ তার রব এবং সে আল্লাহর বান্দা, দুনিয়ায় তাকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে এবং এ দুনিয়ার জীবন শেষ হওয়ার পর তাকে তার রবের কাছে হিসাব দিতে হবে। কাজেই যে ব্যক্তি নিজে সঠিক পথে চলতে চায় এবং দুনিয়ার অন্যান্য মানুষকেও সে পথে চালাতে চায় সে নিজে যেন কখনো এ ধরনের ভুল না করে, এ ব্যাপারে তাকে কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। এজন্যই নামায ও আল্লাহর যিকিরের মাধ্যমে সবসময় স্থায়ীভাবে আল্লাহর প্রতি আকৃষ্ট থাকার ও তাঁর সাথে সম্পর্ক রাখার জন্য বার বার তাকীদ দেয়া হয়েছে।