hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১৪

অধ্যায়- ২ : ফেরেশতাদের ব্যাপারে ভুল ধারণা

মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করে :

وَجَعَلُوا الْمَلَآئِكَةَ الَّذِيْنَ هُمْ عِبَادُ الرَّحْمٰنِ اِنَاثًا – اَشَهِدُوْا خَلْقَهُمْ سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَيُسْاَلُوْنَ

তারা দয়াময় আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে কন্যা হিসেবে গণ্য করেছে। (তারা কীভাবে এরূপ কথা বলে) এদের সৃষ্টির সময় কি তারা উপস্থিত ছিল? তাদের সাক্ষী লিপিবদ্ধ করা হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। (সূরা যুখরুফ- ১৯)

তাদের কাছে আল্লাহর প্রশ্ন :

فَاسْتَفْتِهِمْ اَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُوْنَ – اَمْ خَلَقْنَا الْمَلَآئِكَةَ اِنَاثًا وَّهُمْ شَاهِدُوْنَ

তুমি তাদেরকে জিজ্ঞেস করো, তারা কি মনে করে তোমার প্রতিপালকের জন্য কন্যাসন্তান আর তাদের জন্য পুত্রসন্তান? অথবা আমি কি ফেরেশতাদেরকে নারীরূপে সৃষ্টি করেছি, আর তারা সে সময় উপস্থিত ছিল? (সূরা সাফফাত- ১৪৯, ১৫০)

ফেরেশতাগণ উপাস্য হতে পারেন না :

وَلَا يَاْمُرَكُمْ اَنْ تَتَّخِذُوا الْمَلَآئِكَةَ وَالنَّبِيِّيْنَ اَرْبَابًا – اَيَاْمُرُكُمْ بِالْكُفْرِ بَعْدَ اِذْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ

আর কোন নবী তোমাদেরকে এ নির্দেশ দিতে পারেন না যে, তোমরা ফেরেশতা এবং নবীদেরকে উপাস্য হিসেবে গ্রহণ করো। তিনি কি তোমাদেরকে মুসলিম হওয়ার পর কুফরীর নির্দেশ দেবেন? (সূরা আলে ইমরান- ৮০)

অনুমতি ছাড়া ফেরেশতারা কারো জন্য শাফা‘আত করতে পারবে না :

وَكَمْ مِّنْ مَّلَكٍ فِى السَّمَاوَاتِ لَا تُغْنِيْ شَفَاعَتُهُمْ شَيْئًا اِلَّا مِنْ ۢبَعْدِ اَنْ يَّاْذَنَ اللهُ لِمَنْ يَّشَآءُ وَيَرْضٰى

আকাশসমূহে অনেক ফেরেশতা রয়েছে! যাদের কোন সুপারিশ কাজে আসবে না, যতক্ষণ আল্লাহ যাকে ইচ্ছা এবং যার প্রতি সন্তুষ্ট তাকে অনুমতি না দেন। (সূরা নাজম- ২৬)