hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩৬

অধ্যায়- ৪ : যিকির না করার পরিণাম

শয়তান মানুষকে যিকির হতে বিরত রাখে :

اِسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطَانُ فَاَنْسَاهُمْ ذِكْرَ اللهِ

শয়তান তাদের উপর আধিপত্য বিস্তার করেছে। অতঃপর সে তাদেরকে আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে দিয়েছে। (সূরা মুজাদালা- ১৯)

আল্লাহর স্মরণ থেকে বিমুখ হলে শয়তান সঙ্গী হয়ে যায় :

وَمَنْ يَّعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمٰنِ نُقَيِّضْ لَهٗ شَيْطَانًا فَهُوَ لَهٗ قَرِيْنٌ

যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়, আমি তার জন্য নিয়োজিত করি এক শয়তান; অতঃপর সেই হয় তার অন্তরঙ্গ সহচর। (সূরা যুখরুফ- ৩৬)

যারা যিকির থেকে গাফিল থাকে তারা ক্ষতিগ্রস্ত হবে :

يَاۤ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللهِ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَاُولٰٓئِكَ هُمُ الْخَاسِرُوْنَ

হে মুমিনগণ! তোমাদের ধনসম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ হতে উদাসীন করে না দেয়। যারা এমনটি করবে তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। (সূরা মুনাফিকূন- ৯)

যিকির থেকে গাফিল ব্যক্তিদেরকে এড়িয়ে চলতে হবে :

فَاَعْرِضْ عَنْ مَّنْ تَوَلّٰى عَنْ ذِكْرِنَا وَلَمْ يُرِدْ اِلَّا الْحَيَاةَ الدُّنْيَا

অতএব যে আমার স্মরণ হতে বিমুখ হয়ে যায় তাকে উপেক্ষা করে চলো; সে তো শুধু পার্থিব জীবনই কামনা করে। (সূরা নাজম- ২৯)