hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৮৫

অধ্যায়- ৪ : নবীর সাথে জাতির আচরণ

তারা নবীর পরিবারকে নির্বাসিত করতে চাইল :

وَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوْاۤ اَخْرِجُوْهُمْ مِّنْ قَرْيَتِكُمْۚ اِنَّهُمْ اُنَاسٌ يَّتَطَهَّرُوْنَ

কিন্তু তার জাতির লোকদের এটা ছাড়া আর কোন উত্তরই ছিল না যে, এদেরকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। এরা নিজেদেরকে বড় পবিত্র লোক বলে প্রকাশ করছে। (সূরা আ‘রাফু ৮২)

নবীকে তাড়িয়ে দেয়ার হুমকি দিল :

قَالُوْا لَئِنْ لَّمْ تَنْتَهِ يَا لُوْطُ لَتَكُوْنَنَّ مِنَ الْمُخْرَجِيْنَ

তারা বলল, হে লূত! তুমি যদি নিবৃত্ত না হও, তবে অবশ্যই তুমি নির্বাসিত হবে। (সূরা শু‘আরা– ১৬৭)

তাদের অধিকাংশই ঈমান আনেনি :

وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ

কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। (সূরা শু‘আরা– ১৭৪)

লূত (আঃ) এর স্ত্রীও ঈমান আনেনি :

ضَرَبَ اللهُ مَثَلًا لِّلَّذِيْنَ كَفَرُوا امْرَاَتَ نُوْحٍ وَّامْرَاَتَ لُوْطٍؕ كَانَتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَالِحَيْنِ فَخَانَتَاهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللهِ شَيْئًا وَّقِيْلَ ادْخُلَا النَّارَ مَعَ الدَّاخِلِيْنَ

আল্লাহ কাফিরদের জন্য নূহ ও লূতের স্ত্রীদের দৃষ্টান্ত পেশ করেছেন। তারা ছিল আমার বান্দাদের মধ্যে দু’জন সৎকর্মপরায়ণ বান্দার অধীন। কিন্তু তারা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল, ফলে নূহ ও লূতও তাদেরকে আল্লাহর শাস্তি হতে রক্ষা করতে পারলেন না। অতঃপর তাদেরকে বলা হলো, জাহান্নামে প্রবেশকারীদের সাথে তোমরাও তাতে প্রবেশ করো। (সূরা তাহরীম– ১০)

মাত্র একটি পরিবার মুসলিম ছিল :

فَمَا وَجَدْنَا فِيْهَا غَيْرَ بَيْتٍ مِّنَ الْمُسْلِمِيْنَ

আর আমি সেখানে একটি পরিবার (লূত আঃ এর পরিবার) ব্যতীত অন্য কাউকে মুসলিম হিসেবে পাইনি।

(সূরা যারিয়াত– ৩৬)

তারা নবীর সতর্কবাণী অস্বীকার করল :

كَذَّبَتْ قَوْمُ لُوْطٍ ۢبِالنُّذُرِ

লূত সম্প্রদায় সতর্ককারীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। (সূরা ক্বামার– ৩৩)

كَذَّبَتْ قَوْمُ لُوْطِنِ الْمُرْسَلِيْنَ

লূতের সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করেছিল। (সূরা শু‘আরা– ১৬০)

তারা শাস্তির ব্যাপারে সন্দেহ পোষণ করল :

وَلَقَدْ اَنْذَرَهُمْ بَطْشَتَنَا فَتَمَارَوْا بِالنُّذُرِ

তিনি (লূত) আমার শক্ত পাকড়াও হতে তাদেরকে সতর্ক করেছিলেন। কিন্তু তারা সতর্কবাণী সম্বন্ধে বিতর্ক শুরু করে দিল। (সূরা ক্বামার– ৩৬)

তারা আযাব চেয়ে বসল :

فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللهِ اِنْ كُنْتَ مِنَ الصَّادِقِيْنَ

উত্তরে তার সম্প্রদায় শুধু এ বলল, যদি তুমি সত্যবাদী হও তবে আমাদের উপর আল্লাহর শাস্তি আনয়ন করো। (সূরা আনকাবূত– ২৯)