hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫২৭

অধ্যায়- ১০ : মূসা (আঃ) কে ফিরাউনের কাছে প্রেরণ

আল্লাহ মূসা (আঃ) কে ডাক দিলেন :

هَلْ اَتَاكَ حَدِيْثُ مُوْسٰى ‐ اِذْ نَادَاهُ رَبُّهٗ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى

(হে মুহাম্মাদ) তোমার নিকট মূসার কাহিনী পৌঁছেছে কি? যখন তার প্রতিপালক তাকে পবিত্র তুয়া উপত্যকায় আহবান করেছিলেন। (সূরা নাযি‘আত- ১৫, ১৬)

তাকে ফিরাউনের কাছে যেতে বললেন :

اِذْهَبْ اِلٰى فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰى

ফিরাউনের নিকট যাও; নিশ্চয় সে সীমালঙ্ঘন করেছে। (সূরা ত্বা–হা– ২৪)

وَاِذْ نَادٰى رَبُّكَ مُوْسٰۤى اَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِيْنَ ‐ قَوْمَ فِرْعَوْنَؕ اَ لَا يَتَّقُوْنَ

স্মরণ করো, যখন তোমার প্রতিপালক মূসাকে ডেকে বললেন, তুমি যালিম সম্প্রদায়ের নিকট যাও। (অর্থাৎ) ফিরাউনের সম্প্রদায়ের নিকট, তারা কি ভয় করে না? (সূরা শু‘আরা– ১০, ১১)