hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৫

অধ্যায়- ২ : লাইলাতুল ক্বদর

এ রাতেই কুরআন নাযিল হয়েছে :

اِنَّاۤ اَنْزَلْنَاهُ فِيْ لَيْلَةِ الْقَدْرِ

নিশ্চয় আমি এটাকে (কুরআনকে) ক্বদরের রাত্রিতে নাযিল করেছি। (সূরা ক্বদর- ১)

এ রাত হাজার মাসের চেয়েও উত্তম :

وَمَاۤ اَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ‐ - لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ

তুমি কি জান ক্বদরের রাত কী? ক্বদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। (সূরা ক্বদর- ২, ৩)

এ রাতে অনেক ফেরেশতা অবতীর্ণ হয় :

تَنَزَّلُ الْمَلَآئِكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْ مِّنْ كُلِّ اَمْرٍ

এ রাতে রূহ (জিবরাঈল) ও অন্যান্য ফেরেশতারা তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেক বিষয়ের হুকুম নিয়ে অবতীর্ণ হয়। (সূরা ক্বদর- ৪)

এ রাত ফজর পর্যন্ত শান্তিময় থাকে :

سَلَامٌ هِيَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ

এ রাতটি ফজর উদয় হওয়া পর্যন্ত (পুরোপুরি) শান্তিময়। (সূরা ক্বদর- ৫)

এ রাতেই ভাগ্যের ফায়সালা হয় :

حٰمٓ ‐ وَالْكِتَابِ الْمُبِيْنِ ‐ اِنَّاۤ اَنْزَلْنَاهُ فِيْ لَيْلَةٍ مُّبَارَكَةٍ اِنَّا كُنَّا مُنْذِرِيْنَ ‐ فِيْهَا يُفْرَقُ كُلُّ اَمْرٍ حَكِيْمٍ ‐ اَمْرًا مِّنْ عِنْدِنَاؕ اِنَّا كُنَّا مُرْسِلِيْنَ

হা-মীম, শপথ সুস্পষ্ট কিতাবের; আমি এটা অবতীর্ণ করেছি এক বরকতময় রজনীতে। আমি তো একজন সতর্ককারী মাত্র। এ রাতে আমার আদেশক্রমে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় ফায়সালা হয়। নিশ্চয় আমি রাসূল প্রেরণ করে থাকি। (সূরা দুখান, ১-৫)