hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫২

পর্ব- ৩ : ঈমান

ইসলামের মূল স্তম্ভ হল ঈমান। ঈমান না থাকলে কোন কাজেই সওয়াব হয় না। মুখে কালিমা পড়ে এর বিষয়বস্তু অন্তরে বিশ্বাস করে বাস্তবে আমল করার মাধ্যমে ঈমান পূর্ণতা লাভ করে। কালিমা গ্রহণযোগ্য হওয়ার শর্ত হলো :

১. ইখলাসের সাথে কালিমা উচ্চারণ করা।

২. কালিমার অর্থ জানা এবং তা সত্যায়ন করা ।

৩. অন্তরে নিশ্চিত বিশ্বাস রাখা।

৪. কালিমার অনুসারীদের প্রতি ভালবাসা রাখা।

৫. কালিমার দাবীসমূহ পরিপূর্ণ আনুগত্য ও নিষ্ঠার সাথে পালন করা।

৬. কালিমার দাবীর বিপরীত বিষয়কে বর্জন করা।