hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৮১

৭. লূত (আঃ)

লূত (আঃ) ছিলেন ইবরাহীম (আঃ) এর ভাতিজা। চাচার সাথে তিনিও জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বায়তুল মুকাদ্দাসের অদূরে কেনানে চলে আসেন। আল্লাহ তা‘আলা লূত (আঃ) কে নবুওয়াত দান করেন এবং কেনান থেকে অল্প দূরে জর্ডান ও বায়তুল মুকাদ্দাসের মধ্যবর্তী ‘সাদূম’ অঞ্চলের অধিবাসীদের পথপ্রদর্শনের জন্য প্রেরণ করেন। এ এলাকায় সাদূম, আমূরা, দূমা, সাবাহ ও সাওয়াহ নামে বড় বড় পাঁচটি শহর ছিল। কুরআন মাজীদ বিভিন্ন স্থানে এদের সমষ্টিকে ‘‘মু’তাফেকাহ’’ শব্দে বর্ণনা করেছে। যার অর্থ জনপদ উল্টানো শহরগুলো। এ পাঁচটি শহরের মধ্যে সাদূম ছিল সবচেয়ে বড় এবং সাদূমকেই রাজধানী মনে করা হতো। লূত (আঃ) এখানেই অবস্থান করতেন। এখানকার ভূমি ছিল উর্বর ও শস্য-শ্যামল। এখানে সর্বপ্রকার শস্য ও ফলের প্রাচুর্যতা ছিল।