hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০০

অধ্যায়- ১৮ : জান্নাতীরা চিরস্থায়ী হবে

জান্নাতে কারো মৃত্যু হবে না :

لَا يَذُوْقُوْنَ فِيْهَا الْمَوْتَ اِلَّا الْمَوْتَةَ الْاُوْلٰىۚ وَوَقَاهُمْ عَذَابَ الْجَحِيْمِ

প্রথম মৃত্যু ছাড়া (যা দুনিয়াতেই এসে গেছে) সেখানে তাদের আর কোন মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে না। আর আল্লাহ তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। (সূরা দুখানু ৫৬)

اَفَمَا نَحْنُ بِمَيِّتِيْنَ – اِلَّا مَوْتَتَنَا الْاُوْلٰى وَمَا نَحْنُ بِمُعَذَّبِيْنَ

(জান্নাতীরা আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকবে) আমাদের প্রথম মৃত্যু ছাড়া আর কি কোন মৃত্যু নেই? আমাদের কি কোন আযাবও নেই? (সূরা সাফ্ফাত- ৫৮, ৫৯)

জান্নাতীরা চিরকাল জান্নাতে অবস্থান করবে :

وَمَنْ يُّطِعِ اللهَ وَرَسُوْلَهٗ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهَارُ خَالِدِيْنَ فِيْهَا

যারা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়ে যাবে। আর তারা সেখানে চিরকাল অবস্থান করবে। (সূরা নিসা– ১৩)

ব্যাখ্যা : জান্নাতীদের স্থায়িত্ব বর্ণনার ক্ষেত্রে এ আয়াতের ন্যায় اَلْخُلُوْدُ (আল খুলূদ) শব্দটি কুরআনের প্রায় ৩৭ জায়গায় ব্যবহার করা হয়েছে। কোন কোন জায়গায় اَلْخُلُوْدُ এর সাথে اَبَدًا (আবাদান) শব্দেরও উল্লেখ আছে। এর দ্বারা বুঝানো হয়েছে যে, জান্নাতীরা স্থায়ীভাবে অনন্তকাল জান্নাতে বসবাস করবে।