hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮৪

পর্ব- ২২ : পারস্পরিক সম্পর্ক ও সদ্ব্যবহার

আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হারাম। কুরআন মাজীদের কয়েকটি স্থানে আত্মীয়স্বজনের সাথে উত্তম ব্যবহারকে বড় নেকীর কাজ বলে গণ্য করা হয়েছে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষার নির্দেশ দেয়া হয়েছে। যার সাথে আত্মীয়তার সম্পর্ক যত গভীর তার অধিকার ততবেশি এবং তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ততবড় গোনাহ। আত্মীয়তা রক্ষা করার অর্থ হলো, আত্মীয়ের উপকার করার যতটুকু সামর্থ্য আছে তা করতে দ্বিধা না করা। আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করার অর্থ হচ্ছে, তার সাথে খারাপ আচরণ করা, অথবা যে উপকার করা তার পক্ষে সম্ভব তা না করে পাশ কাটিয়ে চলা।