hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৪৪

অধ্যায়- ২৭ : জাতির উদ্দেশ্যে মূসা (আঃ) এর ভাষণ

আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো :

وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِه يَا قَوْمِ اذْكُرُوْا نِعْمَةَ اللهِ عَلَيْكُمْ اِذْ جَعَلَ فِيْكُمْ اَنْۢبِيَآءَ وَجَعَلَكُمْ مُّلُوْكًاۗ وَاٰتَاكُمْ مَّا لَمْ يُؤْتِ اَحَدًا مِّنَ الْعَالَمِيْنَ

স্মরণ করো, যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়! তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো। যখন তিনি তোমাদের মধ্য হতে নবী মনোনীত করেছিলেন এবং তোমাদেরকে রাজত্ব দিয়েছিলেন। আর তিনি তোমাদেরকে এমন কিছু দিয়েছিলেন, যা বিশ্বজগতে কাউকে দেননি। (সূরা মায়েদা– ২০)

وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهِ اذْكُرُوْا نِعْمَةَ اللهِ عَلَيْكُمْ اِذْ اَنْجَاكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ وَيُذَبِّحُوْنَ اَبْنَآءَكُمْ وَيَسْتَحْيُوْنَ نِسَآءَكُمْؕ وَفِيْ ذٰلِكُمْ بَلَآءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِيْمٌ

স্মরণ করো, যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। যখন তিনি তোমাদেরকে ফিরাউনের সম্প্রদায়ের কবল হতে রক্ষা করেছিলেন, যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত, তোমাদের পুত্রদেরকে যবেহ করত ও তোমাদের নারীদেরকে জীবিত রাখত। আর এতে ছিল তোমাদের প্রতিপালকের পক্ষ হতে এক মহাপরীক্ষা। (সূরা ইবরাহীম– ৬)

বাছুর পূজার অপরাধের জন্য তাওবা করো :

وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِه يَا قَوْمِ اِنَّكُمْ ظَلَمْتُمْ اَنْفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوْبُوْاۤ اِلٰى بَارِئِكُمْ فَاقْتُلُوْاۤ اَنْفُسَكُمْؕ ذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ عِنْدَ بَارِئِكُمْؕ فَتَابَ عَلَيْكُمْؕ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ

যখন মূসা স্বীয় সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়! নিশ্চয় তোমরা গো–বৎসকে (ইবাদাতের জন্য) গ্রহণ করে তোমাদের নিজেদের প্রতি অন্যায় করেছ। অতএব তোমরা তোমাদের সৃষ্টিকর্তার নিকট ক্ষমাপ্রার্থনা করো এবং তোমরা পরস্পর পরস্পরকে হত্যা করো। তোমাদের সৃষ্টিকর্তার নিকট এটাই তোমাদের জন্য কল্যাণকর, অতঃপর তিনি তোমাদের প্রতি ক্ষমা প্রদর্শন করেছিলেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল ও করুণাময়। (সূরা বাক্বারা– ৫৪)

তোমাদের রবের সতর্কবাণীকে স্মরণ করো :

وَاِذْ تَاَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَاَزِيْدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ اِنَّ عَذَابِيْ لَشَدِيْدٌ

স্মরণ করো, যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেন, যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে অবশ্যই তোমাদেরকে অধিক বৃদ্ধি করে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, তবে নিশ্চয় আমার শাস্তি অনেক কঠোর। (সূরা ইবরাহীম– ৭)