hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭১

অধ্যায়- ১২ : ঈলার বিধান

ঈলার সময়সীমা চার মাস :

لِلَّذِيْنَ يُؤْلُوْنَ مِنْ نِّسَآئِهِمْ تَرَبُّصُ اَرْبَعَةِ اَشْهُرٍۚ فَاِنْ فَآءُوْا فَاِنَّ اللهَ غَفُوْرٌ رَّحِيْمٌ

যারা নিজেদের স্ত্রীদের থেকে পৃথক থাকার জন্য কসম করে তারা চার মাস অপেক্ষা করবে। অতঃপর যদি তারা (কসম ভঙ্গ করে) ফিরে আসে, তবে আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। (সূরা বাক্বারা- ২২৬)

প্রত্যাবর্তন না করলে তালাক হয়ে যাবে :

وَاِنْ عَزَمُوا الطَّلَاقَ فَاِنَّ اللهَ سَمِيْعٌ عَلِيْمٌ

আর যদি তারা (শপথ ভঙ্গ করে ফিরে না আসে) তালাক দেয়ার সিদ্ধান্ত নেয়, তবে (সে ব্যাপারেও) আল্লাহ শ্রবণকারী ও মহাজ্ঞানী। (সূরা বাক্বারা- ২২৭)

ব্যাখ্যা : স্বামী-স্ত্রীর মধ্যে সবসময় মধুর সম্পর্ক থাকে না। বিভিন্ন সময় সম্পর্ক ভেঙে যাওয়ার বহুবিধ কারণ সৃষ্টি হয়ে যায়। কিন্তু আল্লাহর শরীয়াত এ ধরনের সম্পর্ক ভাঙ্গা পছন্দ করে না। যার ফলে যে দম্পতি কেবল আইনগতভাবে বিবাহ বন্ধনে আটকে থাকে; কিন্তু কার্যত পরস্পর এমনভাবে আলাদা থাকে যেন তারা স্বামী-স্ত্রী নয়। এ ধরনের সম্পর্ক বিকৃতির জন্য আল্লাহ চার মাস সময় নির্ধারণ করে দিয়েছেন। এ চার মাসের মধ্যে উভয়ের মাঝে স্বামী-স্ত্রীর সম্পর্ক পুনঃস্থাপন করতে হবে। অন্যথায় এ সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। তারপর উভয়ে স্বাধীনভাবে নিজেদের ইচ্ছেমতো বিয়ে করতে পারবে।